Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
তুরস্কের পার্লামেন্টে অধিবেশন চলাকালেই মারামারিতে জড়ালেন ডজনখানেক এমপি

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
17 August, 2024, 11:40 am
Last modified: 17 August, 2024, 11:43 am

Related News

  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

তুরস্কের পার্লামেন্টে অধিবেশন চলাকালেই মারামারিতে জড়ালেন ডজনখানেক এমপি

৩০ মিনিট ধরে চলা এ মারামারিতে কমপক্ষে দুজন সংসদ সদস্য আহত হয়েছেন এবং সংসদীয় শুনানি স্থগিত করা হয়।
দ্য গার্ডিয়ান
17 August, 2024, 11:40 am
Last modified: 17 August, 2024, 11:43 am
ক্ষমতাসীন দল একেপি-এর সদস্য আলপাই ওজালান (ডানে) তুরস্কের বামপন্থী শ্রমিক দলের (টিআইপি) সদস্য আহমেত সিকের ওপর চড়াও হওয়ার পর মারামারির ঘটনা শুরু হয়।

তুরস্কের পার্লামেন্টে একাধিক সংসদ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ আগস্ট) সংসদীয় ক্ষমতা হারানো (এ বছর) একজন বিরোধী সংসদ সদস্যকে (গ্রেপ্তার হওয়া) নিয়ে বিতর্ক চলার সময় এ মারামারির ঘটনা ঘটে।

৩০ মিনিট ধরে চলা এ মারামারিতে কমপক্ষে দুজন সংসদ সদস্য আহত হয়েছেন এবং সংসদীয় শুনানি স্থগিত করা হয়।

শেষ পর্যন্ত সংসদ সদস্যরা একটি ভোটে অংশ নেন যা আইনজীবী ও মানবাধিকার কর্মী জান আতালায়ের সংসদীয় ম্যান্ডেট পুনরুদ্ধারে বিরোধী দলের পদক্ষেপকে প্রত্যাখ্যান করে। আতালায় গত বছর কারাগার থেকে প্রচারণা চালিয়ে তার আসনে জয় লাভ করেছিলেন।

ক্ষমতাসীন দল একেপি-এর সদস্য আলপাই ওজালান তুরস্কের বামপন্থী শ্রমিক দলের (টিআইপি) সদস্য আহমেত সিকের ওপর চড়াও হওয়ার পর মারামারির ঘটনা শুরু হয়। আহমেত সিক আতালায়ের প্রতি সরকারের আচরণের নিন্দা করেছিলেন।

আহমেত বলেন, "আতালায়কে সন্ত্রাসী বলাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সব নাগরিকের জানা উচিত, এই দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংসদের বেঞ্চে বসা লোকেরা।"

সিকের এই মন্তব্যে ক্ষিপ্ত হয়ে সাবেক ফুটবলার এবং একেপি সদস্য আলপাই ওজালান সিককে মাটিতে ফেলে দেন বলে জানিয়েছেন সংসদে উপস্থিত এএফপি-র এক সাংবাদিক। মাটিতে পড়ে থাকা অবস্থায় সিককে একেপি সদস্যরা কয়েকবার ঘুসি মারেন। অনেক সংসদ সদস্য পরবর্তীতে মারামারিতে যোগ দেন।

ছবি: এএফপি

অনলাইনে পোস্ট করা ভিডিওতে মারামারির দৃশ্য দেখা গেছে। পরে কর্মচারীদের সংসদের মেঝে থেকে রক্তের দাগ পরিষ্কার করতে দেখা যায়।

রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) একজন এবং পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (ডিইএম) একজন ডেপুটি মাথায় আঘাত পান।

প্রধান বিরোধী দল সিএইচপি প্রধান ওজগুর ওজেল এই মারামারির নিন্দা জানিয়ে বলেন, "এই পরিস্থিতি দেখে আমি লজ্জিত।"

তুরস্কের সংসদের স্পিকার জানিয়েছেন, মারামারির সূত্রপাত করা দুই ডেপুটিকে শাস্তি দেওয়া হবে।

ছবি: এএফপি

জানুয়ারিতে উত্তেজনাপূর্ণ এক সংসদ অধিবেশনের পর আতালায় তার সংসদীয় আসন হারান, যদিও তার সহকর্মী বামপন্থী সদস্যরা তা বন্ধ করার চেষ্টা করেছিলেন।

২০২২ সালে একটি বিতর্কিত মামলায় আতালায় ১৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। একই মামলায় পুরস্কারপ্রাপ্ত তুরস্কের দাতব্যকর্মী ওসমান কাভালাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়।

কারাগার থেকে ৪৮ বছর বয়সী আতালায় ২০২৩ সালের মে মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাতাই প্রদেশের জন্য সংসদীয় আসনের প্রচারণা চালান এবং নির্বাচিত হন। তিনি বামপন্থী টিআইপি দলের একজন সদস্য। দলটির সংসদে তিনটি আসন রয়েছে।

এই বিজয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থক ও বিরোধী নেতাদের মধ্যে একটি আইনি অচলাবস্থা তৈরি হয়, যা গত বছর তুরস্ককে সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দেয়।

জানুয়ারিতে আতালায়কে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্টের রায়ের পরে। রায়ে তার শাস্তি বহাল রেখে তার সংসদীয় ক্ষমা তুলে নেওয়ার পথ প্রশস্ত করা হয়। কিন্তু ১ আগস্ট দেশটির সংবিধান আদালত এই রায়কে "অকার্যকর" বলে ঘোষণা করে।

একেপি এবং কট্টরপন্থী জাতীয়তাবাদী আন্দোলন পার্টির ডেপুটিরা একজোট হয়ে শুক্রবার (১৬ আগস্ট) বিরোধীদের ভোটে হারিয়ে দেন।

এর আগেও তুরস্কের সংসদ সরকার বিরোধী অনেক রাজনীতিবিদের, বিশেষত কুর্দিদের, যাদের সরকার "সন্ত্রাসী" বলে মনে করে, তাদের শাস্তি প্রত্যাহার না করতে ভোট দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

তুরস্ক / পার্লামেন্ট / মারামারি / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • জুলাই যোদ্ধাদের যেকোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত: আইনমন্ত্রী
  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]