Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
জেলখাটা ব্যক্তিকে মন্ত্রিসভায় নিয়োগ: থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির আদালত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2024, 04:40 pm
Last modified: 14 August, 2024, 04:47 pm

Related News

  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট 
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

জেলখাটা ব্যক্তিকে মন্ত্রিসভায় নিয়োগ: থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির আদালত

থাইল্যান্ডের রাজনীতি নৈতিকতার জন্য খুব একটা পরিচিত নয়। বরং ঘুষ এখানে একটি সাধারণ ব্যাপার। অতীতে আরও গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অনেক মন্ত্রী দায়িত্বে বহাল ছিলেন।
টিবিএস ডেস্ক
14 August, 2024, 04:40 pm
Last modified: 14 August, 2024, 04:47 pm
স্রেথা থাভিসিন। ফাইল ছবি: রয়টার্স

অতীতে জেলখাটা একজন সাবেক আইনজীবীকে নিজের মন্ত্রিসভায় নিয়োগের জন্য থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে বরখাস্ত করেছেন দেশটির একটি আদালত। খবর বিবিসি'র।

দ্য কনস্টিটিউশনাল কোর্টের সিদ্ধান্তে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাভিসিন 'বিদ্বেষমূলক আচরণ প্রদর্শনের' মাধ্যমে 'নৈতিকতার নিয়ম' লঙ্ঘন করেছেন।

৬৭ বছর বয়সি স্রেথা এক বছরের কম সময় ক্ষমতায় ছিলেন। গত ১৬ বছরে এ আদালতের অপসারণ করা তৃতীয় প্রধানমন্ত্রী তিনি।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে থাইল্যান্ডের পার্লামেন্টের অধিবেশন না হওয়া পর্যন্ত থাভিসিনের স্থলাভিষিক্ত হবেন একজন অন্তর্বর্তীকালীন নেতা।

'আমি আমার সততার ওপর আস্থাশীল... আমার দুঃখবোধ হচ্ছে, কিন্তু আমি বলছি না যে, এ রায়ের সঙ্গে আমি একমত নই,' রায়ের পরপরই এক সংবাদ সম্মেলনে বলেন থাভিসিন।

আদালতের দেওয়া এ রায় চূড়ান্ত এবং এটির বিরুদ্ধে আপিল করা যাবে না।

থাইল্যান্ডের রাজনীতি নৈতিকতার জন্য খুব একটা পরিচিত নয়। বরং ঘুষ এখানে একটি সাধারণ ব্যাপার। অতীতে আরও গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ার পরও অনেক মন্ত্রী দায়িত্বে বহাল ছিলেন।

থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ এ রায়কে রাজনৈতিক হিসেবে দেখবেন। অবশ্য ঠিক কে এমন পরিস্থিতির জন্য চাপ দিচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়।

মে মাসে পিচিট চুয়েনবানের নিয়োগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে অপসারণের জন্য প্রায় ৪০ জন সিনেটরের দায়ের করা একটি পিটিশন গ্রহণ করেছিলেন আদালত।

ঘুষ আদানপ্রদানের চেষ্টার অভিযোগে অতীতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল চুয়েনবানকে। মন্ত্রিসভায় নিয়োগ পাওয়ার ১৯ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) নয় বিচারকের মধ্যে পাঁচজন দোষী সাব্যস্ত হওয়া চুয়েনবানকে নিয়োগের মাধ্যমে থাভিসান তার কার্যালয়ের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে রায় দেন।

থাইল্যান্ডে নয় বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে গত আগস্টে প্রধানমন্ত্রী নির্বাচিত হন স্রেথা থাভিসান।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী / শ্রেথা থাভিসিন / থাইল্যান্ড / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  • পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট 
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]