Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
রাজশাহীতে থানায় ফিরে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 04:55 pm
Last modified: 13 August, 2024, 02:41 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

রাজশাহীতে থানায় ফিরে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা  

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে রাজশাহী মহানগরীতে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থানা– বোয়ালিয়া মডেল থানা। সেই থানাতেও পুলিশ সদস্যরা ফিরে কাজে যোগদান করেছেন। 
টিবিএস রিপোর্ট
12 August, 2024, 04:55 pm
Last modified: 13 August, 2024, 02:41 pm

ছবি: বুলবুল হাবিব/ টিবিএস

কাজে ফিরতে শুরু করেছেন রাজশাহীর পুলিশ সদস্যরা। তারা থানায় ফিরে কাজে যোগদান শুরু করেছেন। এ ছাড়া ট্রাফিক পুলিশকেও সড়কে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে রাজশাহী মহানগরীতে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থানা– বোয়ালিয়া মডেল থানা। সেই থানাতেও পুলিশ সদস্যরা ফিরে কাজে যোগদান করেছেন। 

সরেজমিনে দেখা গেছে, থানার প্রধান ফটক পার হয়ে মূল ভবনের গেটে কয়েকজন পুলিশ সদস্য চেয়ারটেবিল, খাতা-কলম নিয়ে বসে থানার কার্যক্রম পরিচালনা করছেন। মামলার বিষয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলতে দেখা যায় এক নারীকে। ভবনের ভেতরে পুড়ে যাওয়া মালামাল ঝাড়ু দিয়ে এক জায়গায় স্তূপাকারে রাখা আছে। বাইরে পোড়া গাড়িগুলো তখনো পরে রয়েছে। প্রধান ফটকের সামনে সেনাবাহিনী ও আনসার সদস্যরাও ডিউটিতে রয়েছেন। তবে থানায় পুলিশ সদস্যরা সব সিভিল ড্রেসেই থানায় এসেছেন।

ছবি: বুলবুল হাবিব/ টিবিএস

বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যরা থানায় এসেছেন এবং জিডি লেখা ও মামলা নেওয়াসহ থানার নন-অপরেশনাল কার্যক্রম শুরু হয়েছে। তবে অপারেশনাল কার্যক্রম শুরু হয়নি। তারপরও চার্জশিটভুক্ত মামলার আসামিদের গতকাল কোর্টে নেওয়া হয়েছিল।

তিনি বলেন, থানার ভেতরে কক্ষগুলো কোনোরকমে পরিষ্কার করে কাজ শুরু করেছেন। ব্যারাকে থাকতেও শুরু করেছেন পুলিশ সদস্যরা।

এদিকে ট্রাফিক পুলিশদের সড়কে ফিরে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে দেখা যায় সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সেখানে দায়িত্বরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মো. ফিরোজ হোসাইন বলেন, ১৪ জন পুলিশ সদস্য সিঅ্যান্ডবি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রমে যোগদান করেছেন। সকাল ১০টায় তারা কাজে যোগদান করে দায়িত্ব পালন করছেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইমস অ্যান্ড অবস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম জানান, সব থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।  জিডি ও মামলা রেকর্ড করা হচ্ছে। তবে গাড়ি পুড়িয়ে দেওয়ায় টহল পুলিশের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। আজ নগরীর একটি সিঅ্যান্ডবি মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আগামীকাল আরও চার থেকে পাঁচটি পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে দেখা যায়, সদর দপ্তর থেকে লুট হওয়া মালামাল ফেরত দিতে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার্থীরা অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল ফেরত নিয়ে আসছেন।

রাজশাহীর জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, জেলার আটটি থানাতে কাজে যোগদান করেছেন পুলিশ সদস্য। এছাড়া টহল পুলিশ ও ট্রাফিক পুলিশ মাঠে কাজ করছেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / বাংলাদেশ পুলিশ / কাজে যোগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]