Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
প্রত্যেক ঘরে ঘরে এখন আবু সাঈদ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2024, 12:10 pm
Last modified: 10 August, 2024, 12:45 pm

Related News

  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • আবু সাঈদকে হত্যার স্থানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ইমরানকে অন্য মামলায় গ্রেপ্তারের উদ্যোগ
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে

প্রত্যেক ঘরে ঘরে এখন আবু সাঈদ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
টিবিএস রিপোর্ট
10 August, 2024, 12:10 pm
Last modified: 10 August, 2024, 12:45 pm
আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়েছেন এবং তার বাবা-মার সাথে দেখা করেছেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।

ড. ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছানোর পর তিনি সেখান থেকে গাড়িবহরে করে জাফরপাড়ায় আসেন। সকাল ১১টার পর তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এই সময় অধ্যাপক ইউনূস বলেন, "প্রত্যেক ঘরে এখন আবু সাঈদ। বাংলাদেশে যত পরিবার আছে এবং বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান সে।  হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক কিংবা বৌদ্ধ পরিবার হোক; সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলযোগ যেন না হয়। কারণ আমরা এই মাটিরই সন্তান। সবাই আবু সাঈদ। কাজেই সন্তানদের রক্ষা করা এখন জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কর্তব্য।"

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গিয়ে সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ড. ইউনূসের।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার পরদিন ১৭ জুলাই তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

আবু সাঈদের মৃত্যু আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং আন্দোলন আরও তীব্র হয়। যার ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকায় আসার পর প্রথম ভাষণে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে বলেছিলেন, আবু সাঈদ চিরদিন বাংলাদেশের সবার হৃদয়ে থাকবেন।

বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় আবেগঘন কণ্ঠে ড. ইউনূস বলেছিলেন, "...আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে। কেউ এটি ভুলতে পারবে না। অবিশ্বাস্যভাবে সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে ছিল।" 

Related Topics

টপ নিউজ

ড. মুহাম্মদ ইউনূস / আবু সাঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গ্রেপ্তার
  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • আবু সাঈদকে হত্যার স্থানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ইমরানকে অন্য মামলায় গ্রেপ্তারের উদ্যোগ
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]