কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে নরসিংদীতে গ্রাফিতি
রঙ-তুলির আঁচড়ে প্রায় দুই ডজন গ্রাফিতি এঁকেছেন নরসিংদীর শিক্ষার্থীরা। নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে কয়েকশ শিক্ষার্থী গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেন সংগ্রাম, সৌহার্দ্য আর স্বাধীনতার বার্তা চিহ্ন।
