Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ: সেনাপ্রধান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 06:15 pm
Last modified: 08 August, 2024, 10:21 am

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ: সেনাপ্রধান

বঙ্গভবনে এই সরকারের উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 06:15 pm
Last modified: 08 August, 2024, 10:21 am

জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: লাইভ সম্প্রচার থেকে ধারণকৃত

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়। বঙ্গভবনে এই সরকারের উপদেষ্টারা শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এই সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। বুধবার (৭ আগস্ট) বিকেল ৬টার দিকে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস) আগামীকাল দুপুরে দেশে এসে পৌঁছাবেন। আমি উনাকে রিসিভ করতে যাব। আমরা তিন বাহিনীর প্রধান উনাকে সর্বতোভাবে সহায়তা করব। রাজনৈতিক দল, ছাত্রদের বিভিন্ন ফোরাম ও নাগরিক সমাজসহ আমরা সবাই উনাকে সাহায্য করব। আশা করি, তিনি সবার সহযোগিতায় অত্যন্ত সফলভাবে উনার দায়িত্ব সমাপ্ত করতে সক্ষম হবেন। 

তিনি বলেন, অত্যন্ত চমৎকার পরিবেশে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করছি। জনগণের উদ্দেশ্যে তিনি সেনাবাহিনীকে নিয়ে কোনোপ্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান, এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। একইসঙ্গে, গণমাধ্যম এপর্যন্ত যে দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়েছে– তা ধরে রাখার অনুরোধও করেছেন।  

পুলিশ বাহিনীর পুনর্গঠনের কাজ চলছে উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, এত বড় একটি বাহিনী নিস্ক্রিয় হয়ে পড়ায় দেশের কিছু স্থানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার খবর জানতে পারছি। পুলিশ অনেক বড় একটি বাহিনী। পুলিশ নিস্ক্রিয় হয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু সামরিক বাহিনী দিয়ে সামলানো যায় না। এসময় বিভিন্ন স্থাপনার সুরক্ষায় শিক্ষার্থী ও জনতার নেওয়া ভূমিকার প্রশংসাও করেন তিনি। 

এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সব কমান্ডার ও জিওসিদের সাথে কথা বলেছেন বলে জানান সেনাপ্রধান। দুই-তিনদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি। একইসঙ্গে, দেশের বিভিন্ন স্থানে যেসব যারা লুটপাট, ভাঙচুর ও নাশকতা করেছে– তাদের সবাইকে আইনের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 
 
Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তী সরকার / শপথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]