Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমকে ‘বিপদের কারবার’ বললেন প্রধান বিচারপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 01:15 pm
Last modified: 08 August, 2024, 06:15 pm

Related News

  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমকে ‘বিপদের কারবার’ বললেন প্রধান বিচারপতি

আজ বিএনপিপন্থী ছয়জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
টিবিএস রিপোর্ট
01 August, 2024, 01:15 pm
Last modified: 08 August, 2024, 06:15 pm
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমকে 'বিপদের কারবার' বলে এক শুনানিতে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিএনপিপন্থী ছয়জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানিতে এমন মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হয়।

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, "সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরের বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এ নিয়ে কিছু বললেই আবার রাইট টু ফ্রিডম (স্বাধীনতার অধিকার) নিয়ে প্রশ্ন ওঠে।"

গত ২৫ জুলাই আপিল বিভাগ বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য ১ আগস্ট তারিখ ধার্য করেন। আদালতে লিখিত বক্তব্য তুলে ধরে ছয়জনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

আদালত বলেন, "লিখিত বক্তব্যে ক্ষমা তো চাননি। প্রয়োজন পড়লে আবার ক্ষমা চান। আপনারা তো নির্দেশনা মানছেন না।"

আদালত ২২ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করে ছয় আইনজীবীকে সেদিন আদালতে হাজির থাকতে বলেন।

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা।

বিএনপিপন্থী সাত আইনজীবী হলেন— কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, এ জে মোহাম্মদ আলী, মো. আবদুল জব্বার ভূঁইয়া, ফাহিমা নাসরিন ও গাজী কামরুল ইসলাম।

তবে মৃত্যুবরণ করায় আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নাম অভিযোগ থেকে বাদ দেয়া হয়।

Related Topics

টপ নিউজ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান / সামাজিক যোগাযোগমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • বাংলাদেশে নির্বাচনের আগে অপপ্রচারের বন্যা, বেশিরভাগের উৎসই ভারত
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]