Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক ও ক্যামেরাম্যান নিহত

আন্তর্জাতিক

আল জাজিরা
01 August, 2024, 10:00 am
Last modified: 01 August, 2024, 10:01 am

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক ও ক্যামেরাম্যান নিহত

গাজা শহরের পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে বুধবার তাদের বহনকারী গাড়িতে হামলা চালানো হলে তারা দুজন নিহত হন।
আল জাজিরা
01 August, 2024, 10:00 am
Last modified: 01 August, 2024, 10:01 am
সাংবাদিক ইসমাইল আল-ঘৌল (বামে) এবং ক্যামেরাম্যান রামি আল-রিফি (ডানে)। ছবি: আল জাজিরার ভিডিও থেকে সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরা (আরবি) সাংবাদিক ইসমাইল আল-ঘৌল এবং তার ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গাজা শহরের পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে বুধবার (৩১ জুলাই) তাদের বহনকারী গাড়িতে হামলা চালানো হলে তারা দুজন নিহত হন।

ইরানের রাজধানী তেহরানে বুধবার ভোরে নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার গাজার বাড়ির কাছাকাছি থেকে প্রতিবেদন তৈরি করার সময় তারা এ হামলার স্বীকার হন।

আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ হাসপাতালে তার দুই সহকর্মীর মৃতদেহ আনার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "ইসমাইল বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও আহতদের কষ্ট এবং গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে [ইসরায়েলের] দখলদারিত্বের ফলে সংঘটিত গণহত্যার কথা জানাচ্ছিলেন।"

হামলার সময় ইসমাইল ও রামি দুজনই মিডিয়া ভেস্ট পরা ছিলেন এবং তাদের গাড়ি যে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিল— সেটাও চিহ্নিত করা ছিল।

হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগে অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করেন এবং কাছেই একটি বাড়িতে হামলা চালানো হয় বলে তারা জানান। আহত হওয়ার পর আল-আহলি আরব হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গাজায় ১০ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে সাংবাদিকদের ওপর চালানো আগের হামলার ঘটনাও অস্বীকার করেছে দেশটি।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক চালানো 'পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড' বলে অভিহিত করেছে। একইসঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের 'বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া' হবে বলে জানিয়েছে।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক হামলায় ১১১ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। তবে গাজার গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ১৬৫।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত আল জাজিরার চারজন সাংবাদিক নিহত হয়েছেন।

গত বছরের ডিসেম্বরে সাংবাদিক সামের আবুদাকা খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হন এবং আল জাজিরার গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদুহ একই হামলায় আহত হন।

এই বছরের জানুয়ারিতে দাহদুহের ছেলে হামজা, যিনি নিজেও আল জাজিরার সাংবাদিকও ছিলেন তিনি খান ইউনিসে আরেকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল / সাংবাদিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]