Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
'চাইল্ডলেস ক্যাট লেডিস' কমলাকে কটাক্ষ জেডি ভ্যান্সের; প্রতিবাদ অভিনেত্রী অ্যানিস্টনের

আন্তর্জাতিক

সিএনএন
26 July, 2024, 02:50 pm
Last modified: 26 July, 2024, 03:42 pm

Related News

  • পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভ্যান্স ও আরাগচি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স
  • ইরান আলোচনার জন্য ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে গেল
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স

'চাইল্ডলেস ক্যাট লেডিস' কমলাকে কটাক্ষ জেডি ভ্যান্সের; প্রতিবাদ অভিনেত্রী অ্যানিস্টনের

২০২১ সালে ওহাইও রাজ্যের সিনেটর প্রার্থী ছিলেন জেডি। তখন ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র পরিচালিত হচ্ছে একদল নিঃসন্তান নারীদের দ্বারা। যারা কি-না নিজেদের সিদ্ধান্তের জন্যই জীবনে বেশ দুর্দশাগ্রস্থ। তাই তারা দেশের বাকিদের জীবনও দুর্বিষহ করতে চায়।"
সিএনএন
26 July, 2024, 02:50 pm
Last modified: 26 July, 2024, 03:42 pm
ছবি: সংগৃহীত

২০২১ সালে নিঃসন্তান নারীদের কটাক্ষ করে মন্তব্য করেছিলেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। এবার সেই বক্তব্যটিকে সামনে এনে ট্রাম্পের রানিং মেটের সমালোচনা করেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

নিজের ইনস্টাগ্রামে জেডির ঐ বক্তব্যের ছবি প্রকাশ করে অ্যানিস্টন বলেন, "আমি বিশ্বাসই করতে পারছি না যে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একজন ভাইস প্রেসিডেন্ট এমনটা বলেছেন।"

২০২১ সালে ওহাইও রাজ্যের সিনেটর প্রার্থী ছিলেন জেডি। তখন ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র পরিচালিত হচ্ছে একদল নিঃসন্তান নারীদের দ্বারা। যারা কি-না নিজেদের সিদ্ধান্তের জন্যই জীবনে বেশ দুর্দশাগ্রস্থ। তাই তারা দেশের বাকিদের জীবনও দুর্বিষহ করতে চায়।"

জেডির সাক্ষাৎকারের ঐ ভিডিওটি নতুন করে ফের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যেখানে তিনি বলেন, "এটা খুবই ব্যাসিক ব্যাপার। আপনি কমলা হ্যারিস, পিটে বুটিগিয়েগের দিকে তাকান। পুরো ডেমোক্রেট শিবির এখন চাইল্ডলেস ক্যাট লেডিসদের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আমাদের দেশকে এমন লোকদের হাতে তুলে দিয়েছি যাদের প্রকৃতপক্ষে সরাসরি অংশীদারিত্ব নেই। এটার কোনো মানে হয়?"

অ্যানিস্টন যদিও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা কথা বলেন না। কিন্তু তিনি তার মাতৃত্ব নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। এক্ষেত্রে জন্মদান সম্পর্কিত অধিকারকে সামনে এনে জেডির কড়া সমালোচনা করেছেন তিনি।

অ্যানিস্টন বলেন, "আমি শুধু এইটুকুই বলতে চাই যে, আমি দোয়া করি যাতে জেডির কন্যা একদিন সন্তান জন্ম দিতে পারেন। আশা করি, তাকে দ্বিতীয় অপশন হিসেবে আইভিএফের সাহায্য নিতে হবে না। কেননা আপনি সেই সুযোগ তার থেকে কেড়ে নিচ্ছেন।"

এবারের মার্কিন নির্বাচনে প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটি বেশ গুরুত্ব পাচ্ছে। বহু হলিউড অভিনেত্রীও গর্ভপাত ও নারীর স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

জেডি ভ্যান্স / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / নিঃসন্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভ্যান্স ও আরাগচি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স
  • ইরান আলোচনার জন্য ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে গেল
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]