সাতক্ষীরায় তিন পুলিশ সদস্য ও ১০ আন্দোলনকারী আহত
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনরতরা সদর থানা ঘেরাওয়ের চেষ্টা করলে লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্যসহ আন্দোলনকারীদের অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫ জনকে।
