Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
হামলার সময় ট্রাম্পের কাছ থেকে কয়েক ফুট দূরে ছিলেন তিনি, জানালেন কী ঘটেছিল তখন

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
14 July, 2024, 10:00 pm
Last modified: 15 July, 2024, 07:43 am

Related News

  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস

হামলার সময় ট্রাম্পের কাছ থেকে কয়েক ফুট দূরে ছিলেন তিনি, জানালেন কী ঘটেছিল তখন

সমাবেশস্থলে অসংখ্য ফটোগ্রাফারও ছিলেন। সম্ভবত আমাদেরই চারজন ফটোগ্রাফার ছিলেন সেখানে। তারা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মাত্র দুয়েক ফুট দূরে ছিলেন। আমরা আমাদের মতো করে ছবি তুলছিলাম। ভিড়ের কারণে ছবি তোলার সময় আমাদের একে-অপরের কনুই ও গায়ের সঙ্গে ধাক্কা লাগছিল।
দ্য নিউইয়র্ক টাইমস
14 July, 2024, 10:00 pm
Last modified: 15 July, 2024, 07:43 am
সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হলে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারসভায় হামলার শিকার হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর বন্দুকের গুলি তার ডান কান ঘেঁষে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হামলার শিকার হন ট্রাম্প। এ সময় তার কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিলেন দ্য নিউইয়র্ক টাইমসের প্রবীণ ফটোগ্রাফার ডো মিলস।

একজন প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনাটি তিনি সাংবাদিক ভিক্টর ম্যাদারের কাছে বর্ণনা করেছেন। তার এই বর্ণনা তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস। চলুন এই প্রত্যক্ষদর্শীর মুখ থেকে জেনে নেওয়া যাক তিনি কি দেখেছেন-

আপনি কী দেখেছেন এবং শুনেছেন?

খুব সুন্দর একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। ট্রাম্পের হাজার হাজার কর্মী-সমর্থক এতে যোগ দিয়েছিলেন। যথারীতি সমাবেশস্থলে এলেন ট্রাম্প, তারপর কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন। ঠিক যেমনটা তিনি অন্যান্য সমাবেশেও করে থাকেন।

সমাবেশস্থলে অসংখ্য ফটোগ্রাফারও ছিলেন। সম্ভবত আমাদেরই চারজন ফটোগ্রাফার ছিলেন সেখানে। তারা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মাত্র দুয়েক ফুট দূরে ছিলেন। আমরা আমাদের মতো করে ছবি তুলছিলাম। ভিড়ের কারণে ছবি তোলার সময় আমাদের একে-অপরের কনুই ও গায়ের সঙ্গে ধাক্কা লাগছিল।

এরপর আচমকাই আমার কানে তিন-চারবার সজোরে ফট ফট শব্দ ভেসে এল। প্রথমে আমি ভেবেছিলাম এটি হয়ত কোনো গাড়ির শব্দ হতে পারে। কিন্তু শেষে দেখলাম, কোনো গাড়ি নয়, আসলে শব্দটি ছিল বন্দুকের।

আমি তখনও ছবি তুলছিলাম। তিনি (ট্রাম্প) যখন ডায়াসের নিচে পড়ে গেলেন, তখন আমার মনে হলো 'কিছু একটা ঘটেছে।'

সাথে সাথে ট্রাম্পের সশস্ত্র দেহরক্ষীরা হুড়োহুড়ি করে ট্রাম্পকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে রাখলেন, যাতে আর কেউ তাকে দেখতে না পায়। তাদের কেউ একজন তখন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছিলেন, 'স্যার, স্যার, স্যার।'

পর মুহূর্তেই কাউন্টার-স্নাইপার ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) সদস্যরা রাইফেল হাতে নিয়ে মঞ্চে উঠে আসে।

আমি যাতে ট্রাম্পকে একটু ভালোভাবে দেখতে পারি, সেজন্য মঞ্চের এক পাশ থেকে অন্য পাশে সরে যাই। এরপর দেখলাম ট্রাম্প উঠে দাঁড়ালেন এবং তার মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরলেন।

আমি তার মুখমণ্ডলে রক্ত দেখতে পেলাম। আমি ছবি তুলেই যাচ্ছিলাম। ওই মুহূর্তে ট্রাম্পকে একইসঙ্গে উদ্ধত ও খুবই হতবাক লাগছিল।

পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা সেখান থেকে ট্রাম্পকে নিয়ে তার গাড়িতে উঠিয়ে দেয়।

এরপর কি হলো?

এরপর আমি দেখলাম লোকজন চিৎকার করছে এবং শুনতে পেলাম ভিড়ের মধ্যে একজনকে গুলি করা হয়েছে।

আমাদের প্রায় ৩০ মিনিট পর বাইরে আসি। তখন দেখলাম সমাবেশের মাঠে কেবল প্লাস্টিকের বোতল, সেলফোন ও একটি মোটরচালিত হুইলচেয়ার পড়ে রয়েছে।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / হামলা / প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]