চীন-বাংলাদেশের মধ্যে সহযোগিতা গ্লোবাল সাউথের উন্নয়নে কতটা তাৎপর্যপূর্ণ?
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুলাই চীন সফরে যান। এটি ছিল চীনে তাঁর পঞ্চম সফর। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে শেখ হাসিনার এই চীন সফরকে সর্বশেষ জাতীয় নির্বাচনে জয়ের পর কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন।
