Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 08:40 am
Last modified: 11 July, 2024, 10:01 am

Related News

  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
  • কোপার শিরোপা উৎসব করতে কলম্বিয়ায় ছুটি ঘোষণা
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • জ্বলে উঠলেন মেসি, কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা
  • হারের দায় নিজের কাঁধে নিলেন ব্রাজিল কোচ

২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া

ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলেছে কলম্বিয়া৷ তবুও তাদের রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে৷ সোমবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 08:40 am
Last modified: 11 July, 2024, 10:01 am

ফাইনালে নিজেদের প্রতিপক্ষের নাম জেনে গেল আর্জেন্টিনা। আজ দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে দলটি। এতে করে রেকর্ড ১৬ তম কোপার পেছনে ছোটা উরুগুয়ের যাত্রা শেষ হলো এখানেই৷ 

ম্যাচের পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলেছে কলম্বিয়া৷ তবুও তাদের রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে৷ সোমবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। 

ম্যাচের একমাত্র গোলটি আসে ৩৯ মিনিটে। হামেস রদ্রিগেজের পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন জেফারসন লারমা। পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি উরুগুয়ে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা দলটির আক্রমণভাগ এদিন ছিল অনেকটাই নিষ্প্রভ। 

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলেছে কলম্বিয়া। তাতেও তাদের রক্ষণে চির ধরাতে পারেনি মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। 

২৩ বছর আগে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। ২০০১ সালে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। সেটিই এখন পর্যন্ত কলম্বিয়ার একমাত্র কোপা আমেরিকা শিরোপা। 

টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। আর্জেন্টিনা জিতলে এককভাবে সর্বোচ্চ ১৬ বার কোপা আমেরিকা জয়ের রেকর্ড গড়বে।

Related Topics

টপ নিউজ

২০২৪ কোপা আমেরিকা / কলম্বিয়া ফুটবল দল / উরুগুয়ে ফুটবল দল / কোপা আমেরিকা ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তার ছেলে
  • কোপার শিরোপা উৎসব করতে কলম্বিয়ায় ছুটি ঘোষণা
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • জ্বলে উঠলেন মেসি, কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা
  • হারের দায় নিজের কাঁধে নিলেন ব্রাজিল কোচ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]