Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 03:00 am
Last modified: 10 July, 2024, 03:16 am

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • 'এই ধরনের মুহূর্ত শত কোটিতে একবারই আসে'
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট

এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

২০১২ ইউরো জেতার পর আবারও ফাইনালে উঠল লা রোজারা। দুর্বার স্পেনের জয়ের নায়ক ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও দানি ওলমো। সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়ে অধরাই থেকে গেল এমবাপ্পের ইউরো জেতার স্বপ্ন।
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 03:00 am
Last modified: 10 July, 2024, 03:16 am

কিলিয়ান এমবাপ্পের কথাই ঠিক প্রমাণিত হলো। টুর্নামেন্ট শুরুর আগেই ফরাসি তারকা বলেছিলেন, বিশ্বকাপের চেয়ে ইউরো জেতা কঠিন। সেমি-ফাইনাল থেকে বাদ পড়ে এখন নিশ্চয়ই এমবাপ্পের তার নিজের কথাই মনে পড়ছে। 

আজ প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ২০১২ ইউরো জেতার পর আবারও ফাইনালে উঠল লা রোজারা। দুর্বার স্পেনের জয়ের নায়ক ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও দানি ওলমো। সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়ে অধরাই থেকে গেল এমবাপ্পের ইউরো জেতার স্বপ্ন। 

দুই দৈত্যের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে ছিল স্পেন। পাঁচ ম্যাচ খেলে সবকটিই জিতে সেমিতে ওঠা স্প্যানিশরা টুর্নামেন্টে সর্বোচ্চ ১১ গোলও করেছে। অন্যদিকে অনেকটা খুঁড়িয়ে সেমিতে ওঠা ফ্রান্স ওপেন প্লে থেকে কোনো গোলই করতে পারেনি। তবে সেমি-ফাইনালের চিত্রনাট্য শুরু হলো একেবারেই উল্টোভাবে। 

ম্যাচের মাত্র ৯ মিনিটেই টুর্নামেন্টে ওপেন প্লে থেকে নিজেদের প্রথম গোলটা করে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন কোলো মুয়ানি। কিন্তু স্পেন তো দমে যায়নি-ই, বরং খেলার নিয়ন্ত্রণ থাকে লুইস ডে লা ফুয়েন্তের দলের কাছেই। 

২১ মিনিটে লামিনে ইয়ামাল যা করলেন, তা ইউরোর ইতিহাসে লেখা থাকবে। প্রায় ৩০ গজেরও বেশি দূর থেকে বাম পায়ের দারুণ এক বাঁকানো শটে পরাস্ত করলেন ফরাসি গোলরক্ষক মেইননকে। যা শুধু পিকাসোর তুলির আঁচড়ের সঙ্গেই তুলনা যোগ্য। 

ম্যাচে এগিয়ে যেতেও সময় নেয়নি উজ্জীবিত স্পেন। চার মিনিট পরই দানি ওলমোর দুরন্ত গতির শট ফরাসি ডিফেন্ডার জুলস কুন্ডের পায়ে লেগে ঢুকে যায় জালে। ২৫ মিনিটের মধ্যেই দুই দলের তিন গোল করা দেখে ম্যাচে আরও গোল দেখার প্রত্যাশাতেই ছিলেন সবাই। 

কিন্তু এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোল আর আসেনি। ফ্রান্সও খুব একটা বিপদ ঘটাতে পারেনি স্পেনের বক্সে। গোলে সহায়তা করা ছাড়া এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। তার দুটো শট চলে গেছে বারের অনেক ওপর দিয়ে। ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচ হিসেবে চারটি ইউরোতে থেকেও একটিও জিততে পারলেন না দিদিয়ের দেশম। 

বার্লিনে রবিবার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে জয়ী দল। রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের জন্য স্পেনই থাকবে ফেবারিট। ইউরো যৌথভাবে তিনবার করে জিতেছে জার্মানি ও স্পেন। সেই জার্মানির মাটিতেই এই রেকর্ড নিজেদের একার করে নেওয়ার বড় সুযোগ এখন ডে লা ফুয়েন্তের দলের সামনে।

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / স্পেন ফুটবল দল / ফ্রান্স ফুটবল দল / কিলিয়ান এমবাপ্পে / লামিনে ইয়ামাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • 'এই ধরনের মুহূর্ত শত কোটিতে একবারই আসে'
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]