কোটাবিরোধী আন্দোলন: ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পাশের জামালপুর এলাকায় রেলগেটের সামনের রেলপথ অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় তারা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন।
