Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রোমানিয়াকে উড়িয়ে শেষ আটে নেদারল্যান্ডস

খেলা

টিবিএস রিপোর্ট
03 July, 2024, 12:40 am
Last modified: 03 July, 2024, 12:41 am

Related News

  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

রোমানিয়াকে উড়িয়ে শেষ আটে নেদারল্যান্ডস

ম্যাচের স্কোরলাইন ডাচদের জয়কে যত সহজ মনে করাচ্ছে সেটি তত সহজে আসেনি। রোমানিয়ার রক্ষণ ভাঙতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে নেদারল্যান্ডসকে। ধৈর্য্যের পরীক্ষা দেওয়া ডাচরা শেষ পর্যন্ত দারুণ জয়ে উঠে গেছে শেষ আটে।
টিবিএস রিপোর্ট
03 July, 2024, 12:40 am
Last modified: 03 July, 2024, 12:41 am

অনেকটা চমক দেখিয়েই নিজেদের গ্রুপে সেরা হয়ে শেষ ষোলোতে উঠেছিল রোমানিয়া। তবে নকআউট পর্বে এসে নিজেদের চেয়ে ঢের শক্তিশালী নেদারল্যান্ডসের সঙ্গে পেরে উঠল না রোমানিয়ানরা। কমলা ঝড় তুলে ডাচরা জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। আর তাতে শেষ আটে জায়গা নিশ্চিত হয়েছে রোনাল্ড কোম্যানের দলের। 

ম্যাচের স্কোরলাইন ডাচদের জয়কে যত সহজ মনে করাচ্ছে সেটি তত সহজে আসেনি। রোমানিয়ার রক্ষণ ভাঙতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে নেদারল্যান্ডসকে। ধৈর্য্যের পরীক্ষা দেওয়া ডাচরা শেষ পর্যন্ত দারুণ জয়ে উঠে গেছে শেষ আটে। 

ম্যাচের শুরুর ১০ মিনিটে ডাচরা ছিল এলেমেলো। তবে সেটির সুযোগ নিয়ে নেদারল্যান্ডসকে ভড়কে দিতে পারেনি রোমানিয়া, যেমনটা তারা গ্রুপ পর্বে ইউক্রেনের বিপক্ষে করেছিল। প্রথম গোল পেতে নেদারল্যান্ডসকে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিট। জাভি সিমন্সের সহায়তায় গোল করেন কোডি গাকপো। এরপরই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস।  

তবে আক্রমণের পর আক্রমণ সাজিয়েও দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না ডাচরা। ৮৩ মিনিটে আসে স্বস্তির সেই গোল। প্রথম গোল করা গাকপো এবার গোল বানালেন, আর ফিনিশ করলেন দনিয়েল মালেন। এই মালেনই যোগ করা সময়ে রোমানিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। 

বড় জয়ে শেষ আটে ওঠা ডাচরা খেলবে অস্ট্রিয়া কিংবা তুরস্কের বিপক্ষে। কোয়ার্টার ফাইনাল জিতলে ১০ বছর পর কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠবে কমলার দল। আর ইউরোর সেমিতে তারা সর্বশেষ খেলেছিল ২০০৪ সালে।

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / নেদারল্যান্ডস ফুটবল দল / রোমানিয়া ফুটবল দল / শেষ আট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা
  • ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয় ফাইনালে ইংল্যান্ড
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]