Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘যুদ্ধাপরাধ’-এর কারণে ইসরায়েলি পর্যটকের রিজার্ভেশন বাতিলের অভিযোগ জাপানি হোটেলের বিরুদ্ধে

আন্তর্জাতিক

সিএনএন
25 June, 2024, 09:55 am
Last modified: 25 June, 2024, 10:02 am

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা

‘যুদ্ধাপরাধ’-এর কারণে ইসরায়েলি পর্যটকের রিজার্ভেশন বাতিলের অভিযোগ জাপানি হোটেলের বিরুদ্ধে

টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের মতে, রিজার্ভেশন বাতিল হওয়া পর্যটককে হোটেল মেটেরিয়াল থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠায় হোটেলের একজন কর্মচারী। সেখানে বলা হয়, গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পদক্ষেপের কারণে তার জুন মাসের বুকিং বাতিল করা হয়েছে।
সিএনএন
25 June, 2024, 09:55 am
Last modified: 25 June, 2024, 10:02 am
ছবি: গুগল স্ট্রিট ভিউ থেকে সংগৃহীত

জাপানের কিয়োটোতে একটি হোটেল 'যুদ্ধাপরাধ'-এর অভিযোগে একজন ইসরায়েলি পর্যটকের রিজার্ভেশন বাতিল করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা ঘটনাটির সমালোচনা করে বলেছেন, এমন ঘটনার মাধ্যমে হোটেলটি 'হোটেল বিজনেস অ্যাক্ট' (হোটেল ব্যবসা সম্পর্কিত আইন) এর বিধান লঙ্ঘন করেছে।

টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের মতে, রিজার্ভেশন বাতিল হওয়া পর্যটককে হোটেল মেটেরিয়াল থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠায় হোটেলের একজন কর্মচারী। সেখানে বলা হয়, গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পদক্ষেপের কারণে তার জুন মাসের বুকিং বাতিল করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়ার পর টোকিওতে ইসরায়েলি দূতাবাসে প্রাথমিক অভিযোগ জানিয়েছেন ঐ পর্যটক। পরে তিনি কিয়োটোর অন্য একটি হোটেলে রিজার্ভেশন পেতে সক্ষম হয়েছেন।

গত সপ্তাহে ঘটনাটি জানাজানি হওয়ার পর ইসরায়েলি দূতাবাস হোটেলটিকে বৈষম্যের দায়ে অভিযুক্ত করে।

হোটেলটি মন্তব্যের জন্য সিএনএন-এর একাধিক অনুরোধে সাড়া দেয়নি।

জাপানের 'হোটেল বিজনেস অ্যাক্ট' লঙ্ঘনের জন্য কিয়োটোর স্থানীয় সরকার কঠোরভাবে হোটেলটিকে তিরস্কার করেছে।

স্থানীয় সরকারের একজন প্রতিনিধি সিএনএনকে বলেছেন, 'আমাদের কাজ হলো নিরাপদ, সুরক্ষিত এবং উচ্চ মানের আবাসন প্রদান করা। তাই আমরা এমন পরিস্থিতিতে কঠোর প্রতিক্রিয়া জানাবো।'

ইসরায়েলি দূতাবাসের রাজনৈতিক পরামর্শদাতা ইডো ব্রোমবার্গ সিএনএনকে বলেছেন, ঐ পর্যটককে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো ব্যক্তি হোটেল ম্যাটেরিয়ালের একজন নিম্ন শ্রেণির কর্মচারী; হোটেলটির জেনারেল ম্যানেজার, মালিক বা পরিচালক নয়। তবে হোটেলের একজন কর্মচারী কেন বিশ্বাস করেছেন যে ঐ ব্যক্তির ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সম্পর্ক ছিল তা এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলি দূতাবাস জাপান সরকারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ পাঠালেও ব্রোমবার্গ জোর দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে কোনো শত্রুতা নেই।

তিনি বলেন, 'আমরা জানি এটি জাপান বা এর হোটেল শিল্পের বৈশিষ্ট্য নয়। জাপানি হোটেলগুলো তাদের চমৎকার আতিথেয়তার জন্য পরিচিত। আমরা আশা করি হোটেলটি নির্দিষ্ট কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যাতে এমন ঘটনা আর না ঘটে।'

ব্রোমবার্গ আরও বলেন, টোকিও এবং তেল আবিবের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে যা ইসরায়েলের জাতীয় ক্যারিয়ার (বাহক) এল আল দ্বারা পরিচালিত হয়। জাপান ইসরায়েলি পর্যটকদের কাছে একটি 'পছন্দের' গন্তব্য বলে জানিয়েছেন তিনি।

হোটেল কর্তৃপক্ষের কাছে এই ঘটনায় ক্ষমা চাওয়ার প্রত্যাশা রাখলেও হোটেলটির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েলি দূতাবাস।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

হোটেল / রিজারভেশন / টোকিও / পর্যটক / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]