Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সমীকরণ কী দাঁড়াবে

খেলা

টিবিএস রিপোর্ট
24 June, 2024, 07:15 pm
Last modified: 25 June, 2024, 01:17 pm

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোনো ম্যাচ না জিতেই অনূর্ধ্ব-১৭ সাফের সেমিতে বাংলাদেশ
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সমীকরণ কী দাঁড়াবে

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ওপর বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছে। ম্যাচটি পরিত্যক্ত হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে এবং আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে নেট রান রেটের সমীকরণে শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে শান্ত-সাকিবদের।  
টিবিএস রিপোর্ট
24 June, 2024, 07:15 pm
Last modified: 25 June, 2024, 01:17 pm

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ঝামেলাহীনভাবে হোক, সুযোগ হোক ধুন্ধুমার লড়াই দেখার; সব ক্রিকেটমোদীরই এমন চাওয়া। সেখানে যদি ম্যাচটি হয় ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের মধ্যে, দর্শক আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু এই ম্যাচ দেখার অপেক্ষায় যারা, তাদের জন্য খুব একটা ভালো খবর নেই। সেন্ট লুসিয়ায় বৃষ্টির পূর্ভাবাস থাকায় ম্যাচ ভালোভাবে হওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ম্যাচ শুরুর ঘণ্টা পাঁচেক আগে প্রবল বৃষ্টি শুরু হয় সেন্ট লুসিয়ায়। পরের দিকে আরও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা আছে। ভারী বর্ষণ হলে মাঠ খেলার উপযোগী করে তোলাটা কঠিন কাজ হবে গ্রাউন্ডসম্যানদের জন্য। ঠিক সময়ে ম্যাচে মাঠে গড়ানো নিয়েও থাকবে শঙ্কা। আর টানা বৃষ্টি হলে তো ম্যাচই পরিত্যক্ত হয়ে যাবে, কারণ এই ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা।

এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সুপার এইটের এক নম্বর গ্রুপের সমীকরণটা কী দাঁড়াবে, কারা উঠবে সেমি-ফাইনালে? এমন প্রশ্নে ভারতীয় সমর্থকদের ভয়ের কিছু নেই, ঘোর সঙ্কটে পড়ে যেতে হবে অস্ট্রেলিয়াকে। তাদের কিছুই করার থাকবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। এই ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট পাবে তারা, মোট পয়েন্ট নিয়ে গ্রুপের পশ দল হিসেবে শেষ চারে উঠবে রোহিত শর্মার দল। 

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারালেও পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় অস্ট্রেলিয়া, দুই ম্যাচে তাদের পয়েন্ট দুই। এই ম্যাচটি না হলে অজিদের পয়েন্ট হবে তিন, যা দিয়ে আগেই সেমি-ফাইনাল নিশ্চত করা সম্ভব নয়। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলের ওপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার ভাগ্য। বাংলাদেশ জিতলে তিন পয়েন্ট নিয়ে সেমির টিকে পাবে অজিরা। কিন্তু আফগানিস্তান জিতলে চার পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠে যাবে রশিদ-নবীদের দল। 

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ওপর আবার বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছে। কার্যত বিদায় হয়ে গেলেও খাতা-কলমে টিকে আছে তারা। কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দলের। অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে তিন, দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও অজিদের ধরতে পারবে না। ভারতের সঙ্গে সেমিতে উঠে যাবে মার্শ-ম্যাক্সওয়েলরা। তবে ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া হারে এবং আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ, নেট রান রেটের সমীকরণে শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে শান্তদের।  

Related Topics

টপ নিউজ

ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোনো ম্যাচ না জিতেই অনূর্ধ্ব-১৭ সাফের সেমিতে বাংলাদেশ
  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]