বেনজীরের মতো মতিউরের সম্পদও খতিয়ে দেখবে দুদক
পুত্রের ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে। রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে এই আদেশ।
