ভর্তুকিতে কতটা লাভবান চীনের বৈদ্যুতিক গাড়ি উৎপাদকরা?
CSIS-এর বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি শিল্পে প্রায় ২৩১ বিলিয়ন ডলার খরচ করেছে চীন সরকার। এতে আরও বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে ক্রেতাদের বড় আর্থিক সহায়তাও দেয়া হচ্ছে। ২০১৮ সালে প্রতি গাড়িতে সরকারের আর্থিক সহায়তা পরিমাণ ছিলো প্রায় ১৪ হাজার ডলার। ২০২৩ সালে সেটি কমিয়ে দেয়া হয়েছে ৪ হাজার ৬শ ডলার।
