Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
আকাশ কেন নীল?

আন্তর্জাতিক

বিবিসি
21 June, 2024, 11:30 am
Last modified: 21 June, 2024, 11:31 am

Related News

  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • বর্ণান্ধদের জীবন যেভাবে রঙিন করে তুলছেন সাইফ
  • পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি রাশিয়ার জন্য পারমাণবিক হুমকি: রাশিয়া
  • ঢাকার 'উইন্ড পকেট'-এর পেছনের বিজ্ঞান
  • ছবি: ইউরোপের আকাশে রঙের খেলা

আকাশ কেন নীল?

আকাশের রঙ নীল হওয়ার পেছনে সূর্যের আলোর ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালির প্রতিটি তরঙ্গ থেকে শুরু করে বায়ুমণ্ডলে থাকা অধিক পরিমাণের অক্সিজেন ও নাইট্রোজেন অণু এবং আমাদের রেটিনায় থাকা শঙ্কু কোষের সমান ভূমিকা রয়েছে।
বিবিসি
21 June, 2024, 11:30 am
Last modified: 21 June, 2024, 11:31 am
ছবি: বিবিসি

আকাশ কেন নীল? এর পেছনে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও আমাদের অনেকের কাছেই প্রশ্নটির উত্তর অজানা। কিন্তু যখন আমরা আকাশের নীল হওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি মুহূর্ত সময় নিই, তখন এটি আমাদের কাছে একটি মজার প্রশ্ন হয়ে ওঠে।

আকাশের রঙ নীল হওয়ার পেছনে সূর্যের আলোর ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালির প্রতিটি তরঙ্গ থেকে শুরু করে বায়ুমণ্ডলে থাকা অধিক পরিমাণের অক্সিজেন ও নাইট্রোজেন অণু এবং আমাদের রেটিনায় থাকা শঙ্কু কোষের সমান ভূমিকা রয়েছে।

সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় তখন এটি ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালির প্রতিটি তরঙ্গ ধারণ করে। এতে দৃশ্যমান আলোর বেগুনি ও নীল রঙের ছোট তরঙ্গ থেকে শুরু করে কমলা ও লাল রঙের দীর্ঘ তরঙ্গ থাকে।

আমাদের চোখ যখন এই সমস্ত তরঙ্গকে একত্রে দেখতে পায় তখন এগুলোকে খাঁটি সাদা রঙের মতো দেখায়।

সূর্যের আলোর পাশাপাশি পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের অণু থাকে। একই সাথে থাকে ধুলো, জলীয় বাষ্প এবং দূষণকারী কণা।

সূর্যের আলো যখন প্রথমে বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছায় তখন এটি বাতাসে থাকা নাইট্রোজেন এবং অক্সিজেনের অণুকে আঘাত করে।

এই অণুগুলো আকারে ছোট হওয়ার দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো সহজেই নাইট্রোজেন এবং অক্সিজেন অণুর বাধা পার করতে পারে।

কিন্তু আলোর ছোট তরঙ্গ অণুগুলোকে আঘাত করার ফলে বাধাগ্রস্ত হয় এবং বিক্ষিপ্ত হয়ে চারদিকে নীল এবং বেগুনি আলো ছড়িয়ে দেয়। এটিকে বলা হয় রেলে স্ক্যাটারিং (রেলে বিক্ষিপ্ততা) যার নামকরণ এটির আবিষ্কারক ও পদার্থবিদ রেলের নামানুসারে করা হয়েছে।

আলোর ছোট তরঙ্গ অক্সিজেন ও নাইট্রোজেন অণুর আঘাতে বাধাগ্রস্ত হয়ে বিক্ষিপ্ত হয় এবং চারদিকে নীল এবং বেগুনি আলো ছড়িয়ে দেয় যেটিকে বলা হয় রেলে স্ক্যাটারিং। ছবি: ডরলিং কিন্ডারসলে

আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন এবং অক্সিজেনের অণুগুলো দৃশ্যমান বর্ণালির নীল প্রান্তের দিকে স্বল্প তরঙ্গদৈর্ঘ্যে আলোকে ছড়িয়ে দেয়।

অন্যান্য রঙগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছালেও নীল আলোর তরঙ্গের প্রাচুর্যের কারণে আমাদের চোখে আকাশকে নীল দেখায়।

আকাশ জুড়ে ছড়িয়ে থাকা ছোট তরঙ্গগুলো নীল এবং বেগুনি রঙের সাথে মিলে যায় যা আকাশের প্রকৃত রঙকে নীলচে বেগুনি করে তোলে।

আমাদের চোখে থাকা শঙ্কু কোষ বেগুনি রঙের প্রতি খুব সংবেদনশীল না হওয়ায় বেগুনি রঙ শনাক্ত করতে পারি না। এর জন্য আমাদের চোখে আকাশের রঙ নীল দেখায়।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

আকাশ / নীল / বৈজ্ঞানিক ব্যাখ্যা / আলো / রঙ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • বর্ণান্ধদের জীবন যেভাবে রঙিন করে তুলছেন সাইফ
  • পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি রাশিয়ার জন্য পারমাণবিক হুমকি: রাশিয়া
  • ঢাকার 'উইন্ড পকেট'-এর পেছনের বিজ্ঞান
  • ছবি: ইউরোপের আকাশে রঙের খেলা

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]