Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভারতে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলমান তাপপ্রবাহে আরো আটজনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 June, 2024, 08:30 pm
Last modified: 07 July, 2024, 10:59 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

ভারতে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলমান তাপপ্রবাহে আরো আটজনের মৃত্যু

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) একজন কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তাপপ্রবাহের এটি দীর্ঘতম ঘটনা, যা দেশের প্রায় ২৪টি অংশে অনুভূত হচ্ছে। 
টিবিএস ডেস্ক
11 June, 2024, 08:30 pm
Last modified: 07 July, 2024, 10:59 pm
নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে প্রচণ্ড রোদের মধ্যে ছাতা হাতে একজন নারী পথচারীকে দেখা যাচ্ছে। ছবি: মনি শর্মা/ এএফপি

প্রচণ্ড তাপপ্রবাহে অসহনীয় অবস্থা ভারতের বিভিন্ন অঞ্চলে। পূর্বের উড়িষ্যা প্রদেশে গত সোমবার পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে গরমজনিত অসুস্থতায় ৮ জনের মৃত্যুর কথা জানা গেছে। খবর বিবিসির

ভারতের সরকারিভাবে প্রকাশিত তথ্য বলছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে একারণে ৬০ জন মারা গেছে। তবে গ্রামীণ এলাকায় গরমের কারণে মৃত্যুর ঘটনা তেমনভাবে নথিভুক্ত না হওয়ায়– প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। 

কর্মকর্তারা জানান, আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহের মধ্যে আছে ভারত। অর্থাৎ, এত বেশি সময় ধরে দেশব্যাপী এমন তাপপ্রবাহের প্রকোপ আর দেখা যায়নি। কিছু এলাকায় সাম্প্রতিক সময়ে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কথাও জানা গেছে। 

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) একজন কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, তাপপ্রবাহের এটি দীর্ঘতম ঘটনা, যা দেশের প্রায় ২৪টি অংশে অনুভূত হচ্ছে। 

মে মাসের মাঝামাঝি সময় থেকেই তীব্র তাপপ্রবাহে যেন জ্বলছে উত্তর ভারত; এ অঞ্চলের কয়েকটি শহরে ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাপাঙ্ক। 

তাপদাহে যখন নাভিশ্বাস উঠছে, তারমধ্যে পানির সংকটও দেখা দিয়েছে ভারতের বিভিন্ন অংশে। পানির চাহিদা বিপুলভাবে বেড়ে গেছে। 

প্রচণ্ড গরমের মধ্যেই ভারতের লোকসভা নির্বাচন শেষ হয় গত ১ জুন। উত্তর প্রদেশ ও বিহারে শেষ ধাপের ভোটগ্রহণে দায়িত্বরত ১৮ জন কর্মকর্তা গরম-জনিত অসুস্থতায় গত মাসে মারা গেছেন।  

৩১ মে বিহার, উত্তর প্রদেশ ও উড়িষ্যায় অন্তত ৩৩ জন মারা গেছেন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

তবে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে এরমধ্যেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশের উত্তর অংশেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে আইএমডি। সংস্থাটি এবছর ভারতে স্বাভাবিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে। এতে গরমের প্রকোপ কমে স্বস্তি ফিরবে জনজীবনে।

অনুবাদ: নূর মাজিদ 

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / ভারত / হিটস্ট্রোক / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬৬১
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]