Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভোরের পাখি হওয়া, নাকি রাতের প্যাঁচা, কোনটি ভালো?

আন্তর্জাতিক

দি ইকোনমিস্ট
11 June, 2024, 08:25 pm
Last modified: 12 June, 2024, 01:06 pm

Related News

  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ

ভোরের পাখি হওয়া, নাকি রাতের প্যাঁচা, কোনটি ভালো?

২০১২ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের রেনি বিস ও লিন হ্যাশারের এক গবেষণায় উঠে এসেছে যে যারা ভোরে ওঠেন, তারা বেশি সুখী ও সুস্থ বোধ করেন। তবে যারা প্যাঁচার মতো রাত জাগেন এবং যাদের কম ঘুমানোর প্রবণতা রয়েছে, এই অভ্যাস তাদের স্বাস্থ্য ও মেজাজের পাশাপাশি উৎপাদনশীলতার ওপরও বিরূপ প্রভাব ফেলে।
দি ইকোনমিস্ট
11 June, 2024, 08:25 pm
Last modified: 12 June, 2024, 01:06 pm
ইলাস্ট্রেশন: পল ব্লো/দি ইকোনমিস্ট

যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির এমন প্রধান নির্বাহী নেই বললেই চলে যারা সকাল বেলায় দেরিতে ঘুম থেকে ওঠা পছন্দ করেন। অ্যাপলের প্রধান টিম কুক প্রতিদিন ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘুম থেকে ওঠেন। ডিজনির প্রধান নির্বাহী বব আইগারও তাই। এক সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানির দুই-তৃতীয়াংশ প্রধান নির্বাহীই ভোর ৬টার মধ্যে ঘুম থেকে ওঠেন। অর্থাৎ কর্পোরেট শাখায় যারা সফল হতে চান, তাদের জন্য বার্তাটি একদম স্পষ্ট: আপনি তন্দ্রাচ্ছন্ন হলেন, তো হেরে গেলেন।

বার্টা'বি নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে পরীক্ষা করে দেখেছেন যে খুব ভোরে ওঠার অনেকগুলো সুবিধা রয়েছে। এতে কাজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। অফিসে মূল কাজ শুরু হওয়ার আগে কিংবা হুট করেই যাতে কাজের চাপ না বাড়ে, সেজন্য আগেভাগেই আনুষঙ্গিক কিছু কাজ গুছিয়ে আনা যায়, অফিসের মিটিং কিংবা কোনো প্রেজেন্টেশন থাকলে সেটার জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাওয়া যায়, চ্যালেঞ্জিং সমস্যাগুলো নিয়ে চিন্তা করা যায়। আর এভাবেই ভোরে ওঠার অভ্যাস একজনকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে।

তবে সকালের এ শান্ত সময়টা যে কেবল একাকী কাজের মধ্যেই ডুবে থাকতে হবে তা নয়। কিছু টিকটক ভিডিওতে প্রভাবশালী ব্যক্তিদের এই সময়টায় নানা কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। যেমন- বরফ শীতল পানিতে গোসল করা, আত্মবিশ্বাস ও মনের দৃঢ়তা বাড়ায় এমন বাক্য পাঠ করা, কফি বানানো ইত্যাদি।

২০১২ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের রেনি বিস ও লিন হ্যাশারের এক গবেষণায় উঠে এসেছে যে যারা ভোরে ওঠেন, তারা বেশি সুখী ও সুস্থ বোধ করেন। তবে যারা প্যাঁচার মতো রাত জাগেন এবং যাদের কম ঘুমানোর প্রবণতা রয়েছে, এসব অভ্যাস তাদের স্বাস্থ্য ও মেজাজের পাশাপাশি উৎপাদনশীলতার ওপরও বিরূপ প্রভাব ফেলে।

আবার দেরিতে ঘুম থেকে ওঠার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে দেরিও হয়ে যেতে পারে, যা বেশিরভাগ কর্মক্ষেত্রেই ভালো চোখে দেখা হয় না। ২০২২ সালে ওরেগন স্টেট ইউনিভার্সিটির জেসিকা ডায়েচ ও তার দলের সদস্যরা গবেষণা করে রাতজাগা ব্যক্তিদের মধ্যে 'অলস', 'শৃঙ্খলাহীন' ও 'অপরিণত' স্বভাব লক্ষ্য করেন।

ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু কনলিন ও তার দলের কয়েকজন গবেষণায় দেখেছেন, যেসব পুরুষ দেরিতে ঘুম থেকে ওঠেন, তারা ভোরে ওঠা পুরুষদের তুলনায় চার শতাংশ কম অর্থ উপার্জন করেন।

অনেক সুবিধা থাকলেও ভোরের পাখির মতো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কিছু অসুবিধাও রয়েছে। যেমন- অনেকেই ভোরে ঘুম থেকে উঠে আগেভাগেই অফিসে পৌঁছে কাজে বসে যান। এরপর বস যখন অফিসে আসেন, তখন কর্মীদের সবাই উপস্থিত না থাকায় যারা আগেভাগে এসেছেন, বস তাদের নিয়েই প্রয়োজনীয় কাজকর্ম শুরু করেন। তাই কখনো কখনো আগেভাগে আসা কর্মীদের অতিরিক্ত দায়িত্ব নিতে হয়। এতে কাজের চাপ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই এসব কর্মীকে লম্বা সময় ধরে কাজে ব্যস্ত থাকতে হয়।

ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার ব্যাপারটি মানুষের দেহের কিছু জিনের ওপর নির্ভর করে। তাই রাতের বেলায় ঘরের আলো নিভিয়ে দিয়ে কিংবা অ্যালার্ম ঘড়ি কিনে আনলেই যে কেউ রাতারাতি সকালে ওঠা ব্যক্তিতে পরিণত হবেন তা কিন্তু নয়। উল্টো হঠাৎ করে সার্কাডিয়ান রিদম বা দেহঘড়ি পরিবর্তনের ফল নেতিবাচকও হতে পারে। কারণ হঠাৎ একদিন ঘুম থেকে আগেভাগে উঠে পড়লেও দীর্ঘদিনের দেরিতে ওঠার অভ্যাসের কারণে সকালের ওই সময়টায় তন্দ্রা বা ঝিমুনি আসতে পারে। আর তাই অফিসে গিয়ে চোখে ঘুম নিয়ে কম্পিউটারের সামনে বসে থেকেও কাজের অগ্রগতি খুব একটা হবে বলে আশা করা যায় না।

বেশিরভাগ মানুষই ঘুম থেকে খুব সকালেও ওঠেন না, আবার অনেক বেলা করেও ঘুমান না। তারা এ দুয়ের মাঝামাঝি। আবার অনেকেই দুপুরে ঘুমাতে পছন্দ করেন। এসব কারণেই বেশিরভাগ অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হয়ে থাকে আর কর্মীরা চান যে অফিসগুলোতে ঘুম বা বিশ্রামকক্ষ থাকুক।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

ঘুম / পাখি / প্যাঁচা / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]