Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
কোপেনহেগেনের রাস্তায় হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক

বিবিসি
08 June, 2024, 10:05 am
Last modified: 08 June, 2024, 10:10 am

Related News

  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
  • সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কোপেনহেগেনের রাস্তায় হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী 

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে এক ব্যক্তি প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের ওপর হামলা করেন, যাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি
08 June, 2024, 10:05 am
Last modified: 08 June, 2024, 10:10 am
ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন। ছবি: রয়টার্স

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন রাজধানী কোপেনহেগেনের রাস্তায় হামলার শিকার হয়েছেন।

শহরের কেন্দ্রে একটি চত্বরে এই ঘটনাটি ঘটে। সেখানে একজন লোক হেঁটে তার দিকে এসে তাকে আঘাত করে। হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এটিকে একটি 'ঘৃণ্য কাজ' বলে অভিহিত করেছেন এবং বলেছেন, "আমরা যা বিশ্বাস করি ও ইউরোপে আমরা যেটির জন্য লড়াই করি, এ ঘটনা সেটির বিরুদ্ধে যায়।"

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে এক ব্যক্তি প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের ওপর হামলা করেন, যাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে।"

পুলিশ জানিয়েছে, তারা একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে। তবে এর বেশি কিছু বলতে তারা রাজি হননি।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এই হামলার দুই প্রত্যক্ষদর্শী ম্যারি অ্যাড্রিয়ান ও অ্যানা র‍্যাভন স্থানীয় সংবাদপত্র বিটিকে হামলার ব্যাপারে জানাতে গিয়ে বলেন, "একজন লোক উল্টো দিক দিয়ে এসে তার কাঁধে একটি জোরালো ধাক্কা দেয়, যার ফলে তিনি পাশে পড়ে যান।" 

তারা জানিয়েছেন, ধাক্কা জোরালো হলেও প্রধানমন্ত্রী মাটিতে পরে যাননি। এরপর প্রধানমন্ত্রী গিয়ে একটি ক্যাফেতে বসেন, তারা যোগ করেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনে ডেনমার্কের ভোটের দুই দিন আগে এ হামলার ঘটনা ঘটলো।

ডেনমার্কের গণমাধ্যম টিভি২ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রেডেরিকসেন হামলার আগে তার দলের প্রধান প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোসের সাথে একটি ইউরোপীয় নির্বাচনী ইভেন্টে অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্র্যাটস এর নেতা। সোশ্যাল ডেমোক্র্যাটস এখনও নির্বাচনে নেতৃত্ব দিলেও সাম্প্রতিক মাসগুলোতে দলটির সমর্থন অনেকটাই কমেছে।

ডেনমার্কের পরিবেশ মন্ত্রী ম্যাগনাস হিউনিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) বলেছেন, "মিতে স্বাভাবিকভাবেই এই আক্রমণে হতবাক। আমি অবশ্যই বলতে চাই যে আমরা যারা তার কাছাকাছি থাকি, এই ঘটনা আমাদের সকলকেই নাড়া দিয়েছে।"

ইইউ প্রধান চার্লস মিশেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হামলা হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর নতুন করে হামলার ঘটনা ঘটলো। ফিকো তার সমর্থকদের অভ্যর্থনা জানাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। প্রথমদিকে অবস্থা আশঙ্কাজনক হলেও অস্ত্রোপচার করার পর তিনি সুস্থ হন।

৪৬ বছর বয়সী মিতে ফ্রেডেরিকসেন ২০১৯ সালে মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটস-এর নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ডেনমার্কের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। কারণ তখন যুক্তরাষ্ট্র ডেনমার্কের গ্রিনল্যান্ড কিনতে চাইলে তিনি তাতে রাজি হননি।

২০২২ সালে চলাকালীন লক্ষ লক্ষ মিঙ্ককে (বেজির মতো দেখতে এক ধরনের জন্তু) হত্যার সিদ্ধান্ত নিয়েছিলো তার সরকার। এর ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মিতে ফ্রেডেরিকসেন।
 

Related Topics

টপ নিউজ

ডেনমার্ক / প্রধানমন্ত্রী / হামলা / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
  • সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]