Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
চীনের সবচেয়ে উঁচু জলপ্রপাতের পানি আসছে ওপরে থাকা পাইপ থেকে! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 June, 2024, 06:50 pm
Last modified: 08 June, 2024, 01:27 pm

Related News

  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে

চীনের সবচেয়ে উঁচু জলপ্রপাতের পানি আসছে ওপরে থাকা পাইপ থেকে! 

ইউনতাই ট্যুরিজম পার্কের কর্মকর্তারা বলছেন যে তারা একটি ‘ছোট পরিবর্ধন’ এনেছেন যাতে শুষ্ক মৌসুমেও দর্শনার্থীরা তাদের জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। 
টিবিএস ডেস্ক
06 June, 2024, 06:50 pm
Last modified: 08 June, 2024, 01:27 pm
ছবি: ইউনতাই মাউন্টেন নেট

চীনের একটি জলপ্রপাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিতর্ক। একজন পর্বতারোহী একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে চীনের সবচেয়ে উঁচু নিরবচ্ছিন্ন জলপ্রপাত হিসেবে পরিচিত ইউনতাই পর্বত জলপ্রপাত থেকে জলের প্রবাহ পাথরের মুখে উঁচু করে তৈরি করা একটি পাইপ থেকে আসছে। খবর বিবিসি'র। 

সোমবার প্রথম পোস্ট করার পর থেকে ক্লিপটি ৭০ হাজারেরও বেশি বার লাইক করা হয়েছে।

ইউনতাই ট্যুরিজম পার্কের কর্মকর্তারা বলছেন যে তারা একটি 'ছোট পরিবর্ধন' এনেছেন যাতে শুষ্ক মৌসুমেও দর্শনার্থীরা তাদের জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। 

'ফারিসভভ' নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি সমস্ত কষ্ট সহ্য করে ইউনতাই জলপ্রপাত দেখতে গিয়েছিলাম শুধু কিনা একটি পাইপ দেখার জন্য!' 

ছবি: ডোয়িন

ভিডিওটি ওয়েইবোতে ১৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং ডোয়িনে প্রায় ১০ মিলিয়ন বার দেখা হয়েছে। এ নিয়ে হৈচৈ শুরু হয়ে যাওয়ায় স্থানীয় সরকারি কর্মকর্তাদের তদন্তের জন্য পার্কে পাঠানো হয়েছিল। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি অনুসারে, কর্মকর্তারা পার্ক অপারেটরদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে এবং কোনো পরিবর্তন আনলে পর্যটকদের তা সম্পর্কে আগাম অবহিত করতে বলেছেন।

পরে জলপ্রপাতের পক্ষ থেকে পার্ক কর্তৃপক্ষ একটি পোস্টে বলে, 'সবার সঙ্গে এভাবে দেখা হবে ভাবিনি। সব মৌসুমেই যে আপনি আমাকে সুন্দররূপে দেখবেন তার নিশ্চয়তা আমি দিতে পারি না। এজন্য আমি শুকনো মৌসুমে একটি ছোট পরিবর্ধন করেছি যাতে আমার বন্ধুরা আমার সৌন্দর্য উপভোগ করতে পারে।'  

মধ্য হেনান প্রদেশে অবস্থিত ইউনতাই জলপ্রপাতটি ৩১২ মিটার উঁচু এবং ইউনেস্কোর গ্লোবাল জিওপার্কের ইউনতাই মাউন্টেন জিওপার্কের অংশ।

পার্কের কর্মকর্তারা সিসিটিভিকে বলেছেন যে, তারা জলপ্রপাতটিতে জল পাম্প করার জন্য যে জল ব্যবহার করেছিলেন তা ঝর্ণার জল ছিল, এটি প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করবে না।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই পরিস্থিতি বুঝতে পেরেছেন। এক ব্যবহারকারী ওয়েইবোতে লিখেছেন, 'আমি মনে করি এটি একটি ভালো কাজ। অন্যথায় সেখানে গিয়ে কিছু না দেখলে মানুষ হতাশ হবে।' 

তবে সমালোচনাও ছিল। একজন ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, 'এই পদক্ষেপ প্রাকৃতিক শৃঙ্খলাকে এবং পর্যটকদের সম্মান করছে না।' আরেকজন মন্তব্য করেছেন, 'কীভাবে এটিকে আর এক নম্বর জলপ্রপাত বলা যেতে পারে?'

চীনের বিখ্যাত জলপ্রপাতগুলোকে সহায়তা করার জন্য কৃত্রিম ব্যবস্থা ব্যবহার করা এই প্রথম নয়। ২০০৬ সাল থেকে, গুইঝু প্রদেশের হুয়াংগুওশু জলপ্রপাত শুষ্ক মৌসুমে নিকটবর্তী বাঁধের পানি দিয়ে তার প্রবাহ বজায় রেখেছে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

অফবিট / টপ নিউজ

জলপ্রপাত / চীন / পাইপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]