এক বছরে ভারত-পাকিস্তান থেকে পণ্য আমদানি কমেছে ৩১%
২০২২-২৩ অর্থবছরে ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি সোয়া ৬ শতাংশ। তবে সার্কভুক্ত দেশগুলো থেকে কমেছে বাংলাদেশের রপ্তানি আয়। ২০২২-২৩ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোতে ১৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর আগের অর্থবছরে যা ছিলো ১৯৩ কোটি ডলার।
