Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
উত্তর প্রদেশে মোদির দুর্গে ধস, এগিয়ে বিরোধীদের ইনডিয়া জোট

আন্তর্জাতিক

04 June, 2024, 12:20 pm
Last modified: 04 June, 2024, 12:31 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

উত্তর প্রদেশে মোদির দুর্গে ধস, এগিয়ে বিরোধীদের ইনডিয়া জোট

04 June, 2024, 12:20 pm
Last modified: 04 June, 2024, 12:31 pm
বিরোধী নেতা রাহুল গান্ধীর (মাঝখানে) সঙ্গে অন্য নেতারা। ছবি: এএনআই

প্রায় আড়াই মাসে সাত ধাপে ভোট গ্রহণের পর ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে আজ (৪ জুন)। 

ভোটের ফলাফলে অপ্রত্যাশিত মোড় দেখা যেতে পারে আজ। বিশেষ করে উত্তর প্রদেশের ফলাফল চমকে দিতে পারে সবচেয়ে বেশি। 

লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হওয়ার চার ঘণ্টা পর দেখা যাচ্ছে, এবার ক্ষমতাসীন বিজেপির সঙ্গে শক্ত টক্কর দিচ্ছে বিরোধী জোট ইনডিয়া। 

কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ (এসপি) বিরোধী দলগুলোর জোট ইনডিয়া আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে এখন পর্যন্ত।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপির জোট এনডিএ এগিয়ে রয়েছে ৩৮টি আসনে (বিজেপি ৩৬ ও আরএলডি দুটি আসনে)। অন্যদিকে ইনডিয়া জোট এগিয়ে রয়েছে ৪২টি আসনে (এসপি ৩৪ ও কংগ্রেস ৮টি)।

উত্তর প্রদেশ রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ এ রাজ্যেই রয়েছে লোকসভার ৮০টি আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির এনডিএ জোট ৮০টির মধ্যে ৬২ আসনে জিতেছিল। তবে এবার প্রাথমিক ফল বলছে, এবার এনডিএর ভাগ্য এতটা সুপ্রসন্ন না-ও হতে পারে।

উত্তর প্রদেশে এবার অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬২টি আসনে লড়ছে, আর কংগ্রেস লড়ছে ১৭ আসনে।

কংগ্রেসের জন্য এ রাজ্যের আমেথি ও রায় বারেলি পারিবারিকভাবেই শক্তিশালী আসন। এ আসন দুটিতে, বিশেষ করে আমেথিতে জয় পাওয়া তাদের মর্যাদার ব্যাপার। গতবার আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী। আজ সকাল এগারোটা (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) পর্যন্ত গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল শর্মার কাছে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। অন্যদিকে রায় বারেলিতে রাহুল গান্ধী ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছে।

এর আগে বুথফেরত জরিপে উত্তর প্রদেশে এনডিএকে এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু ফল প্রকাশ্যে আসতে শুরু করার পর থেকে জরিপকে ভুল প্রমাণিত করছে ইনডিয়া ব্লক।

Related Topics

টপ নিউজ

ভারত / লোকসভা নির্বাচন / বিজেপি / কংগ্রেস / উত্তর প্রদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]