Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ট্রাম্প টিকটক নিষিদ্ধ করতে চেয়েছিলেন, এখন নিজেই টিকটকে যোগ দিলেন

আন্তর্জাতিক

এএফপি/বাসস
03 June, 2024, 02:15 pm
Last modified: 03 June, 2024, 02:19 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প

ট্রাম্প টিকটক নিষিদ্ধ করতে চেয়েছিলেন, এখন নিজেই টিকটকে যোগ দিলেন

ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।
এএফপি/বাসস
03 June, 2024, 02:15 pm
Last modified: 03 June, 2024, 02:19 pm
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকে যোগ দিয়ে তার প্রথম ভিডিও পোস্ট করেছেন। অথচ অত্যন্ত জনপ্রিয় এ সোশ্যাল মিডিয়া অ্যাপটি তিনি প্রেসিডেন্ট থাকাকালীন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।

তিনি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে শনিবার (১ জুন) রাতে টিকটকে একটি ১৩ সেকেন্ডের ক্লিপ পোস্ট করেছেন। এতে তাকে নীল স্যুট এবং লাল টাই পরে নিউ জার্সি রাজ্যের নিউয়ার্ক-এর একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দর্শক হিসেবে দেখা গেছে।

ক্লিপটিতে দেখা গেছে, ইউএফসি সিইও ডানা হোয়াইট ক্যামেরার দিকে ঝুঁকে ট্রাম্পকে পরিচয় করিয়ে দেওয়াটা নিজের জন্য সম্মানজনক বলছেন। ট্রাম্প ইউএফসি অঙ্গনের লোকেদের শুভেচ্ছা জানিয়ে ক্লিপটি শেষ করেন।

রোববার (২ জুন) বিকেলের মধ্যেই ট্রাম্পের টিকটক অ্যাকাউন্ট '@realDonaldTrump' এ দুই মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে।

টিকটকের চীনা মালিক বাইটড্যান্স এক বছরের মধ্যে ক্রেতা খুঁজে পেতে ব্যর্থ হলে অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার মর্মে এপ্রিলে একটি বিলে স্বাক্ষর করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। চীন সরকার টিকটক ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, এমন অভিযোগ এনে মার্কিন কর্মকর্তারা উদ্বেগ দেখিয়েছিলেন।

জো বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইনের জন্যও এ বছর টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে যাতে ইতোমধ্যেই ১৭০ মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে।

ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কীভাবে এটি বাক স্বাধীনতাকে প্রভাবিত করবে না— ফেডারেল বিচারক এমন প্রশ্ন তোলার পর সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়নি।

মে মাসের শুরুতে টিকটক এবং বাইটডাইন্স অ্যাপটিকে নিষিদ্ধ করার আইনের বিরুদ্ধে একটি আইনি চ্যালেঞ্জ দায়ের করেছে।

বাইটড্যান্স জানিয়েছে, টিকটক বিক্রি করার কোনো পরিকল্পনা নেই বলেই এমনটি করা হয়েছে। নিষেধাজ্ঞা এড়ানোর একমাত্র বিকল্প হিসেবেই মার্কিন সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে হয়েছে।

Related Topics

টপ নিউজ

টিকটক / ট্রাম্প / বাইডেন / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]