Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বের হতেই স্লোগান ‘‌চোর চোর’‌

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
01 June, 2024, 12:05 pm
Last modified: 01 June, 2024, 12:06 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর

মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বের হতেই স্লোগান ‘‌চোর চোর’‌

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে ‘‌চোর চোর’ স্লোগান দিতে থাকেন।
হিন্দুস্তান টাইমস
01 June, 2024, 12:05 pm
Last modified: 01 June, 2024, 12:06 pm
মিঠুন চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ভোট দিতে এসে '‌চোর চোর' স্লোগান শুনলেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ঘটনায় আজ শনিবার (১ জুন) পশ্চিমবঙ্গের বেলগাছিয়ায় উত্তেজনার সৃষ্টি হয়।

কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে '‌চোর চোর' স্লোগান দিতে থাকেন। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বেলগাছিয়ায় এ ঘটনা ঘটেছে নির্বাচনের সপ্তম ধাপের (শেষ ধাপ) ভোট গ্রহণের সময়।

এ ঘটনায় বেশ ঘাবড়ে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। আজ সকালে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। উত্তর কলকাতা কেন্দ্রের ১৬৮/ ২৪৮ নম্বর বুথে ভোট দেন মিঠুন চক্রবর্তী।

স্লোগান দেয়া তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা বলেছেন, '‌মিঠুন চক্রবর্তী চোর। তিনি সিপিএম, তৃণমূল এবং বিজেপি সহ তিন পার্টির থেকে সুবিধা নিয়েছেন। তাই আজ তাকে চোর স্লোগান শুনতে হয়েছে।'‌

অন্যদিকে মিঠুন চক্রবর্তী আজ ভিভিআইপি'‌র লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন এলাকার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর।

তবে মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "‌এ অশান্তি করে কোনো লাভ হবে না। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমার দল আমাকে ৩০ জুন পর্যন্ত কাজ করতে বলেছিল। আমি প্রচারক হিসাবে কাজ করেছি।"

তিনি আরো বলেন, "আমার রাজনীতির কাজ শেষ। এবার আমি আমার পেশায় প্রবেশ করব। সিনেমা নিয়ে কথা বলবো।"

উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায় যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

Related Topics

টপ নিউজ

মিঠুন চক্রবর্তী / লোকসভা নির্বাচন / তৃণমূল কংগ্রেস / বিজেপি / স্লোগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]