Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি: তলিয়ে গেছে ৫ উপজেলা, ৩ লাখ মানুষ পানিবন্দি

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
30 May, 2024, 04:30 pm
Last modified: 30 May, 2024, 05:12 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি: তলিয়ে গেছে ৫ উপজেলা, ৩ লাখ মানুষ পানিবন্দি

পানিবন্দি মানুষের জন্য জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পানিবন্দিদের উদ্ধারে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।
দেবাশীষ দেবু, সিলেট
30 May, 2024, 04:30 pm
Last modified: 30 May, 2024, 05:12 pm
ছবি: দেবাশীষ দেবু

উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে তলিয়ে গেছে জেলার পাঁচটি উপজেলা এবং পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিন লাখ মানুষ।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর পর্যন্ত পানি দ্রুত বাড়ছে। ফলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে সিলেটের সব নদ-নদীর পানি।

পানিতে তলিয়ে যাওয়া উপজেলাগুলো হলো: গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ।

পানিবন্দি মানুষের জন্য জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া পানিবন্দিদের উদ্ধারে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

তবে দুর্গত এলাকার বাসিন্দারা জানিয়েছে, নৌকার অভাবে তারা আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না। ঢলে নদীরক্ষা বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে।

সিলেটের উজানে ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের অবস্থান। আসামে ভারি বৃষ্টি হলে পানির ঢল সিলেটের দিকে নেমে আসে। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে গত কদিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে মেঘালয়ে। এতে ঢল নেমে সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা তলিয়ে গেছে।

পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়ক। ছবি: দেবাশীষ দেবু

দুর্গত এলাকার বাসিন্দারা জানান, গত সোমবার থেকে ভারি বৃষ্টির সঙ্গে ঢল নামা শুরু হয়। তবে বুধবার বিকেল থেকে অস্বাভাবিক হারে পানি বাড়তে শুরু করে। বুধবার একরাতেই তলিয়ে যায় এই পাঁচ উপজেলার বেশিরভাগ এলাকা। রাতেই পানি ঢুকে পড়ে এসব এলাকার বেশিরভাগ বাসাবাড়িতে। অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায়। এতে আতঙ্ক দেখা দেয় বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে। উদ্ধারের আকুতি জানিয়ে অনেকেই রাতে ফেসবুকে পোস্টও দেন।

জৈন্তাপুর উপজেলার ময়নারহা খেয়াঘাট এলাকার বাসিন্দা সাজিদুর রহমান সাজন বুধবার রাতে আকুতি জানিয়ে ফেসবুকে লিখেছেন, 'হায়রে ফেরিঘাটের নৌকা, একটা নৌকা পাইনি বাছাইবার লাগি। লাশ উদ্ধার অইমু হয়ত, জীবিত উদ্ধার অইতে পারতাম না, হয়ত এইটা শেষ পোস্ট।'

ভয়ে এমন পোস্ট দিয়েছিলেন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে সাজিদুর বলেন, 'রাতে হু হু করে বাড়তে থাকে পানি। রাত ১০ টার দিখে ঘরে পানি ঢুকে যায়। ১১ টার দিকে ঘরের পানি হাঁটুর উপরে উঠে যায়। কিন্তু ঘরে নারী ও শিশুদের অন্যত্র নেওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিলেন না। স্রোতের কারণে কোনো মাঝি নৌকা চালাতে রাজি হচ্ছিল না। এমন অবস্থায় আতঙ্কে ফেসবুকে এমন পোস্ট দেই।'

পরে রাতেই তার পরিবারকে স্থানীয়রা উদ্ধার করে আনেন বলে জানান সাজিদুর।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন, লেঙ্গুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাও, পশ্চিম জাফলং, মধ্য জাফলং ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। এসব উপজেলার অনেক বাসিন্দাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে গবাদিপশু এবং ধান নিয়ে বিপাকে পড়েছেন অনেকে।

পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলার একটি গ্রামীণ সড়ক। ছবি: দেবাশীষ দেবু

রুস্তমপুর এলাকার বাসিন্দা ফয়জুর রহমান বলেন, 'ঘরে কাল রাতে পানি উঠে গেছে। ঘরের শিশু ও নারীদের অন্যত্র রেখে এসেছি। কিন্তু গোয়ালের গরুর কারণে আমি কোথাও যেতে পারছি না। আশপাশের সব জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় গরুগুলো কোথাও নিতেও পারছি না। এভাবে আরও দু-একদিন গেলেই গো-খাদ্যের সংকট দেখা দিবে।'

ওই উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সিলেট জেলা ত্রাণ ও পুণবার্সন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল বলেন, 'সীমান্তবর্তী পাঁচ উপজেলার সবকটি ইউনিয়নই প্লাবিত হয়েছে। তিনলাখের মতো মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় ৪৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।'

তিনি বলেন, 'সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ উপজেলার মধ্যে গোয়াইনঘাটে ৫৬টি, জৈন্তাপুরে ৪৮ টি, কানাইঘাটে ১৮টি, কোম্পানীগঞ্জে ৩৫টি ও জকিগঞ্জে ৫৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।'

এদিকে, অনেক সড়ক ডুবে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। বন্যার কারণে জাফলং, সাদাপাথরসহ কয়েকটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের না যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার দুপুর ১২টায় সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার, কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে ১০২ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, এবং সারি নদীর পানি জৈন্তাপুরের সারিঘাট পয়েন্টে ৮৩ সেন্টিমিটার এবং সারিগোয়াইন নদীর পানি গোয়াইনঘাট পয়েন্টে ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবারের চেয়ে বৃহস্পতিবার সবগুলো নদীর পানিই বেড়েছে।

এভাবে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কানাইঘাটে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।

কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন, কানাইঘাট সদর, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানান, আকস্মিক ঢল ও বৃষ্টিপাতের কারণে সুরমা ও লোভা নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। বন্যা মোকাবিলায় উপজেলার সবকটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে ঢুকছে পানি। ছবিটি কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের খুলুরমাটি এলাকা থেকে তোলা। ছবি: দেবাশীষ দেবু

এদিকে, বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সই করা এক আদেশে বলা হয়েছে, ধলাই নদীর পানি বাড়তে থাকায় এবং পর্যটনকেন্দ্রসমূহ পানিতে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো।

এদিকে, সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, 'চলতি মাসের ৩০ দিনে সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। অথচ গতবছর মে মাসে বৃষ্টি হয়েছিলো ৩৩০ মিলিমিটার।'

আগামী তিন দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সব উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলেই তারা তৎপরতা শুরু করবে।

Related Topics

টপ নিউজ

সিলেট / বন্যা / পানিবন্দি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]