Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
গাজা যুদ্ধ নিয়ে সমালোচনার পর এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

আন্তর্জাতিক

আল জাজিরা
30 May, 2024, 12:25 pm
Last modified: 30 May, 2024, 12:27 pm

Related News

  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

গাজা যুদ্ধ নিয়ে সমালোচনার পর এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

আল জাজিরা
30 May, 2024, 12:25 pm
Last modified: 30 May, 2024, 12:27 pm
২০২৩ সালের ১ নভেম্বর রাজধানী ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলে হামলা ঘিরে দেশটির সঙ্গে কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল ব্রাজিলের। এ উত্তেজনার মধ্যেই ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডা সিলভা।

বুধবার (২৯ মে) প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় ব্রাজিল। 

ইসরায়েল অবশ্য ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ফ্রেডেরিকো মেয়ারকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশন যোগ দেবেন। 

নিয়মিতই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ইসরায়েলের এ হামলাকে তিনি হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধন) সঙ্গে তুলনা করেছেন। এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে তলব করে তাকে তিরস্কার করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।

গ্লোবাল সাউথের সরব কণ্ঠ লুলা তার হলোকাস্ট-সংক্রান্ত মন্তব্যের জন্য কট্টর ডানপন্থিদের কাছে তুমুল সমালোচনার শিকার হয়েছেন। তবে লাতিন আমেরিকা থেকে বিপুল সমর্থন পেয়েছেন তিনি। 

লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও কলম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে ৮১ হাজারের বেশি ফিলিস্তিনি।

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / ইসরায়েল-ফিলিস্তিন / ব্রাজিল / ব্রাজিল-ইসরায়েল / রাষ্ট্রদূত প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘তুমি আর নেই সে তুমি, হে ব্রাজিল!’
  • অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
  • সেলেসাওদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে ভাইকিংরা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]