Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
অস্ত্র মামলায় সোমবার থেকে হান্টার বাইডেনের বিচার শুরু

আন্তর্জাতিক

রয়টার্স
29 May, 2024, 10:00 pm
Last modified: 29 May, 2024, 10:05 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

অস্ত্র মামলায় সোমবার থেকে হান্টার বাইডেনের বিচার শুরু

গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও ২০১৮ সালের অক্টোবরে অবৈধভাবে ১১ দিন নিজের কাছে অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগ আনা হয়।
রয়টার্স
29 May, 2024, 10:00 pm
Last modified: 29 May, 2024, 10:05 pm
হান্টার বাইডেন। ছবি: রয়টার্স

আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিচারিক কার্যক্রম আগামী সোমবার থেকে শুরু হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও ২০১৮ সালের অক্টোবরে অবৈধভাবে ১১ দিন নিজের কাছে অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগ আনা হয়। বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

তবে হান্টার আগ্নেয়াস্ত্র কেনার সঙ্গে সম্পৃক্ত তিনটি অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অনুযায়ী, সবগুলো অভিযোগ প্রমাণিত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। 

একদিকে ৮১ বছর বয়সী জো বাইডেন যখন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন, তখন অন্যদিকে তার ছেলে বিচারের মুখোমুখি হতে চলেছেন।

এ বিচারিক কার্যক্রম থেকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হান্টারের বাবা জো বাইডেনের প্রতিদ্বন্দ্বীরা বিশেষ সুবিধা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।  

এদিকে মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা ব্যবসায়িক তথ্য জালিয়াতি সংক্রান্ত মামলার শুনানি হয়। ট্রাম্পের (৭৭) বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেগুলোর বিচার এখনও শুরু হয়নি। 

রিপাবলিকান দলের নেতাকর্মীরা জো বাইডেনের পরিবার, বিশেষ করে তার ছেলে হান্টারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ করে আসছেন। বহু বছর ধরে তারা এটি প্রমাণ করতে চাইছেন যে হান্টার তার বাবার প্রভাব কাজে লাগিয়ে অবৈধভাবে লাভবান হয়েছেন। কিন্তু তারা আজও এটি প্রমাণ করতে পারেননি।

গত সেপ্টেম্বরেই হান্টারের বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা হয়। এতে তার বিরুদ্ধে লাখ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ আনা হয়। এ মামলাটিও করেন বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস।

ডেলাওয়্যারের একটি আদালতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হান্টারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলার বিচারিক কার্যক্রম চলতে পারে। 

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, আদালতে তারা বিভিন্ন ছবি, সাক্ষী ও বার্তা উপস্থাপন করবেন, যাতে এটি প্রমাণ করা সম্ভব হবে যে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মামলার সাক্ষী হিসেবে হান্টারের সাবেক স্ত্রীকে আদালতে তলব করা হতে পারে এবং তার কাছে মেয়েকে বাঁচানোর জন্য হান্টারের গাড়ি থেকে মাদকদ্রব্য সরিয়ে নেওয়ার ঘটনা জানতে চাওয়া হতে পারে।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

হান্টার বাইডেন / বিচার / আগ্নেয়াস্ত্র / মামলা / জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]