Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
পাকিস্তানে তীব্র তাপদাহ, তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়ালো

আন্তর্জাতিক

সিএনএন
29 May, 2024, 01:40 pm
Last modified: 29 May, 2024, 01:40 pm

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

পাকিস্তানে তীব্র তাপদাহ, তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়ালো

পাকিস্তানে অবস্থিত সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জো দারোতে তাপমাত্রা সোমবার ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা এ গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা।
সিএনএন
29 May, 2024, 01:40 pm
Last modified: 29 May, 2024, 01:40 pm
ছবি: আলি লাগারি/আনাদোলু

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহের মধ্যেই তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে যা এ গ্রীষ্মে এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার (২৭ মে) পাকিস্তানের আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সম্ভাব্য মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলেই তীব্র তাপদাহ চলছে। ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত এপ্রিল মাস থেকে তীব্র গরমে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাকিস্তানে অবস্থিত সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জো দারোতে তাপমাত্রা সোমবার ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা এ গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। উষ্ণ আবহাওয়ার জন্য পরিচিত শহরটিতে তাপ থেকে বাঁচতে মানুষ এখন বাধ্য হয়ে ঘরে অবস্থান করছে।

মহেঞ্জো দারো শহরের একটি চা দোকানের মালিক ওয়াজিদ আলি জানিয়েছেন, তীব্র গরমে ক্রেতা শূন্য হয়ে পড়েছে তার চায়ের দোকান। ওয়াজিদ আলির মত স্থানীয় আরো ব্যবসায়ী তীব্র গরম তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে নিশ্চিত করেছেন। স্থানীয় ডাক্তার মুশতাক আহমেদ জানিয়েছেন, স্থানীয়রা চরম আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে এবং বাড়ির ভিতরে বা পানির কাছাকাছি থাকতে পছন্দ করে।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশীদ আলম বলেছিলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পাকিস্তান পঞ্চম অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন, দেশটিতে স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টিপাত এবং বন্যা হচ্ছে। তাপদাহের কারণে দেশটির সরকার সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ২০১৭ সালে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তুরবাত শহরে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সর্দার সরফরাজ বলেছেন, এটি এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

মহেঞ্জো দারো এবং আশেপাশের এলাকায় তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও তবে রাজধানী করাচি (পাকিস্তানের বৃহত্তম শহর) সহ সিন্ধুর অন্যান্য অঞ্চলে আরেকটি তাপদাহের সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / তাপদাহ / তাপমাত্রা / সিন্ধু সভ্যতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]