Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রধান একটি অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবানকে আমন্ত্রণ রাশিয়ার

আন্তর্জাতিক

রয়টার্স
27 May, 2024, 05:05 pm
Last modified: 27 May, 2024, 05:16 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

প্রধান একটি অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবানকে আমন্ত্রণ রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় এশীয় বিভাগের পরিচালক জামির কাবুলভ বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেন, আগামী ৫ থেকে ৮ জুন অনুষ্ঠেয় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। আফগান নেতারা মূলত রাশিয়া থেকে তেলপণ্য কিনতে আগ্রহী।   
রয়টার্স
27 May, 2024, 05:05 pm
Last modified: 27 May, 2024, 05:16 pm
১৭ এপ্রিল, ২০২৩; কাজাখস্তানের কর্মকর্তাদের সাথে তালেবান কর্মকর্তাদের একটি বৈঠক। ফাইল ছবি: কাজাখস্তান সরকার/ ভায়া ইউরেশিয়ানেট

রাশিয়ার একটি প্রধান অর্থনৈতিক সম্মেলন– সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবানকে আমন্ত্রণ জানিয়েছে রুশ সরকার। এটি রাশিয়ার সর্ববৃহৎ বার্ষিক অর্থনৈতিক ফোরাম।

আফগানিস্তানের তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় রাশিয়া। তারই ইঙ্গিত হিসেবে এই আমন্ত্রণ।

আজ সোমবার (২৭ মে) রাশিয়ার একজন শীর্ষ কূটনীতিক একথা জানিয়েছেন।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় এশীয় বিভাগের পরিচালক জামির কাবুলভ বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেন, আগামী ৫ থেকে ৮ জুন অনুষ্ঠেয় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। আফগান নেতারা মূলত রাশিয়া থেকে তেলপণ্য কিনতে আগ্রহী।   

কাবুলভ বলেন, রাশিয়ার পররাষ্ট্র ও বিচার-বিষয়ক মন্ত্রণালয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে অবহিত করেছেন। এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।  

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে দুই দশক ধরে যুদ্ধ করেছে তালেবান। অবশেষে ২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতায় ফেরে। রাশিয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ তালেবান। তবে মস্কো ধীরে ধীরে কাবুলের নতুন শাসকদের সাথে সম্পর্কোন্নয়ন করছে।   

ইউক্রেন যুদ্ধের আগে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পশ্চিমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহী ও বিনিয়োগ ব্যাংকাররা যোগ দিতেন। কিন্তু, যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্বের সাথে মস্কোর সম্পর্কের গভীর অবনতি হয়েছে। ১৯৬২ সালের কিউবার মিসাইল সংকটের পরে বর্তমানেই সবচেয়ে তলানিতে রয়েছে এই সম্পর্ক। 

ফলে পশ্চিমা বিনিয়োগকারীরা আর রাশিয়ায় আসছেন না। অন্যদিকে রাশিয়ার বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য তাঁদের জায়গায় আসছেন চীন, ভারত, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা। 

১৯৮০'র দশকে আফগানিস্তানে রক্তক্ষয়ী এক যুদ্ধ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। তবে মস্কোকেও হার মেনে পিছু হটতে হয়েছিল। রুশ সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান ভয়াবহ এক গৃহযুদ্ধের কবলে পড়ে। দেশজুড়ে বিরাজ করে অরাজকতা। এরমধ্যে ১৯৯৪ সালে কান্দাহারে গঠিত হয় তালেবান।

তালেবান সোভিয়েত বিরোধী মুজাহেদিন গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই শুরু করে, এবং এক পর্যায়ে ক্ষমতা দখল করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আল কায়েদার ভয়াবহ সন্ত্রাসী হামলার পরে সামরিক অভিযান চালিয়ে তালেবানকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল যুক্তরাষ্ট্র। 

এরপর ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল মস্কো। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের সময় তালেবানের সাথে মস্কোর অনানুষ্ঠানিক যোগাযোগ থাকার সংবাদও বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে।   

Related Topics

টপ নিউজ

তালেবান / রাশিয়া / সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম / আমন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]