সাতক্ষীরা থেকে রিমালের সবশেষ পরিস্থিতি
সন্ধ্যার পর থেকেই রিমাল আঘাত হানতে শুরু করেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। ঝড়ের সাথে সাথে বৃষ্টি হচ্ছে এ জেলায়। কিছু কিছু এলাকার বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে আশ্রয় নিয়েছেন উপকূলীয় মানুষ।
