Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
যে কারণে ভারতের লোকসভার ৪২০ নম্বর আসনটি নেই

আন্তর্জাতিক

মুম্বাই মিরর
22 May, 2024, 10:25 pm
Last modified: 25 May, 2024, 01:05 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

যে কারণে ভারতের লোকসভার ৪২০ নম্বর আসনটি নেই

মওলানা বদরুদ্দিনকে লোকসভার ৪২০ নম্বর আসনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তিনি লোকসভা সেক্রেটারিয়েটের কাছে নম্বরটি নিয়ে আপত্তি জানান এবং তাকে নম্বরটি বদলে অন্য একটি নম্বর বরাদ্দ দিতে অনুরোধ করেন।
মুম্বাই মিরর
22 May, 2024, 10:25 pm
Last modified: 25 May, 2024, 01:05 pm
ফাইল ছবি/সংগৃহীত

ভারতের লোকসভায় আসন সংখ্যা ৫৪৫টি হলেও নেই ৪২০ নম্বর আসনটি। কিন্তু কেন?

এ বিষয়ে মুম্বাই মিররের একটি প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার সদস্যদের আপত্তির মুখেই ওই আসন নম্বরটি বাতিল করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধিতে কোনো প্রতারণা বা জালিয়াতি করলে ৪২০ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়ে থাকে। তাই সে দেশে সংখ্যাটিকে প্রতারণা বা জালিয়াতির প্রতীক বলে মনে করা হয়।

৪২০ নম্বর আসনটি বাতিলের প্রসঙ্গ উঠলেই সামনে আসে আসামের ধুবড়ি লোকসভার সদস্য মওলানা বদরুদ্দিন আজমলের নাম। তিনি আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এইউডিএফ) প্রধান।

মওলানা বদরুদ্দিনকে লোকসভার ৪২০ নম্বর আসনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তিনি লোকসভা সেক্রেটারিয়েটের কাছে নম্বরটি নিয়ে আপত্তি জানান এবং তাকে নম্বরটি বদলে অন্য একটি নম্বর বরাদ্দ দিতে অনুরোধ করেন।

মওলানা বদরুদ্দিন সে সময় বলেছিলেন, 'আমি লোকসভা সেক্রেটারিয়েটকে এই নম্বরটি বদলে দিতে বলি। আমি অন্য যেকোনো নম্বর নিতে রাজি ছিলাম। সেটি হোক কথিত আনলাকি-১৩। আমি জানিয়েছিলাম যে এই নম্বরটিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি না।'

পরে বদরুদ্দিনের অনুরোধে তাকে ৪১৯-এ আসনটি বরাদ্দ দেওয়া হয়।

লোকসভার কর্মকর্তারা জানান, আজমলই প্রথম লোকসভা সদস্য নন, তার আগেও অনেকে ৪২০ নম্বরটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

লোকসভার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, '১৪তম লোকসভায় প্রথমবার এ সমস্যা দেখা দেয়। আমাদের একজন এমপি ছিলেন যার ৪২০ নম্বর নিয়ে সমস্যা ছিল। এ কারণে তার অনুরোধে আমরা ৪১৯এ নম্বরটি চালু করি।'

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

লোকসভা / ভারত / আসাম / আপত্তি / ৪২০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]