ইভির ব্যবহার কি আটকে থাকবে রাজনৈতিক জটিলতায়?
গত কয়েক বছর বাজারে ইভি বিক্রির গ্রাফ ছিল ঊধ্র্বমুখী। যা এ বছর অনেকটা থমকে যায়। বলা হচ্ছে, পশ্চিমা দেশে ইভির ব্যবহার বাড়াতে হলে তাদের সরকারকে এই খাতে বিপুল ভর্তুকি দিতে হবে। কিন্তু বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারি ভর্তুকি দিয়েও টেসলার নির্মিত গাড়ি কিংবা অন্যান্য ইভির দাম চীনে নির্মিত ইভির মতো এতটা কমানো যাবে না। আবার চীনের গাড়িও পশ্চিমারা আমদানি করবে না। তাহলে উপায়? কীভাবে বাড়ানো যাবে ইভি বিক্রি?
