Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ছিল ইরানি বিপ্লবের আগের বেল ২১২, যুক্তরাষ্ট্রের তৈরি

আন্তর্জাতিক

সিএনএন ও রয়টার্স
20 May, 2024, 11:35 am
Last modified: 20 May, 2024, 11:46 am

Related News

  • উত্তর আটলান্টিকে হুমকি মোকাবিলায় চালকবিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য
  • এভারকেয়ারের মাঠে পরীক্ষামূলক হেলিকপ্টার ওঠানামা করাবে এসএসএফ, বিভ্রান্ত না হতে অনুরোধ: প্রেস উইং
  • মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১১
  • সিট খালি থাকার কথা শুনে হেলিকপ্টারে মাগুরা গিয়েছি: সারজিস
  • হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছে কে?

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার ছিল ইরানি বিপ্লবের আগের বেল ২১২, যুক্তরাষ্ট্রের তৈরি

ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি বেল-২১২ মডেলের ছিল। ইরানে ইসলামি বিপ্লব হওয়ার বেশ আগেই এটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছিল।
সিএনএন ও রয়টার্স
20 May, 2024, 11:35 am
Last modified: 20 May, 2024, 11:46 am
ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি বেল-২১২ মডেলের ছিল। ছবি: রয়টার্স

পার্বত্য অঞ্চলে, বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান নিহত হয়েছেন বলে ইরানের একজন কর্মকর্তা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে।

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেছেন, 'প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ হেলিকপ্টারের সব আরোহী দুর্ঘটনায় নিহত হয়েছেন।'

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম রাইসি ও আব্দোল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি বেল-২১২ মডেলের ছিল। ইরানে ইসলামি বিপ্লব হওয়ার বেশ আগেই এটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাত নিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মাঝারি আকারের হেলিকপ্টারটি পাইলটসহ মোট ১৫ জন বসতে পারতেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরেও বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছিল বলে জানানো হয়েছে। কিন্তু এটি পুরোনো মডেলের ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র।

এদিকে সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল ষাটের দশকের।

লেইটন জানিয়েছেন, বেল-২১২ মডেলের হেলিকপ্টার ১৯৭৬ সালে ইরানে শাহ বংশের শাসন আমলের শেষের দিকে ব্যবহৃত হওয়া শুরু হয়। কিন্তু মার্কিন সামরিক বাহিনী এটিকে ১৯৬০ এর দশকের শেষ থেকেই ব্যবহার করে আসছিল।

হেলিকপ্টারটির খুচরা যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন সামরিক বিশ্লেষক লেইটন। তাছাড়া বৈরী আবহাওয়াকেও তিনি দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

রোববার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার (২০ মে) উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছেন।

Related Topics

টপ নিউজ

ইব্রাহিম রাইসি / হেলিকপ্টার / বেল ২১২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • উত্তর আটলান্টিকে হুমকি মোকাবিলায় চালকবিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য
  • এভারকেয়ারের মাঠে পরীক্ষামূলক হেলিকপ্টার ওঠানামা করাবে এসএসএফ, বিভ্রান্ত না হতে অনুরোধ: প্রেস উইং
  • মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১১
  • সিট খালি থাকার কথা শুনে হেলিকপ্টারে মাগুরা গিয়েছি: সারজিস
  • হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছে কে?

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]