৩২ থেকে ২৬১; এক মৌসুমেই মূল্য বেড়ে ৮ গুণ!
বায়ার লেভারকুসেনে এমন চার ফুটবলার খেলছেন, যাদেরকে দলে ভেড়াতে বায়ার লেভারকুসনের খরচ পড়েছিল ৩২ মিলিয়ন ইউরো। এরপরই হয়তো ঘুরে যায় ভাগ্যের চাকা। একের পর এক ম্যাচে ডিফেন্স থেকে অ্যাটাকিং পর্যন্ত সুতাবিহীন মালা গেথে চলেছেন তারা। কাটাচ্ছেন অসাধারণ এক মৌসুম। আর তাতেই মৌসুমের ব্যবধানে ৪ জনের বাজারমূল্য বেড়ে ঠেকেছে ২৬১ মিলিয়ন ইউরোতে।
