Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ইরানি চলচ্চিত্র নির্মাতা কারাগার ও বেত্রাঘাত থেকে বাঁচতে ইউরোপে পালালেন

আন্তর্জাতিক

সিএনএন
14 May, 2024, 02:30 pm
Last modified: 14 May, 2024, 02:33 pm

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি

ইরানি চলচ্চিত্র নির্মাতা কারাগার ও বেত্রাঘাত থেকে বাঁচতে ইউরোপে পালালেন

২০২২ সালে ইরানের একটি আদালত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফকে এক বছরের কারাদণ্ড দেয় এবং "শাসনের বিরুদ্ধে অপপ্রচার" এর অভিযোগে তাকে দুই বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ করা থেকে নিষিদ্ধ করেছিল।
সিএনএন
14 May, 2024, 02:30 pm
Last modified: 14 May, 2024, 02:33 pm
ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ। ছবি: আন্দ্রেয়াস রেন্টজ

প্রশংসিত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ জানিয়েছেন, ইরানের একটি আদালত জাতীয় নিরাপত্তার অভিযোগে তাকে কারাদণ্ডের শাস্তি দেয়ার পর তিনি নিজ দেশ ছেড়ে ইউরোপের অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন।

রাসুলফ সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ইরান সরকারের সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়ে অত্যাচারী এবং নিপীড়ক শাসক বলে অভিহিত করেছেন। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেটিতে তাকে ইরানের পার্বত্য সীমান্ত অতিক্রম করতে দেখা গেছে।

তিনি বলেছেন, "ভৌগোলিক ইরান আপনাকে ধর্মীয়ভাবে অত্যাচার করলেও সাংস্কৃতিক ইরান লক্ষ লক্ষ ইরানিদের মনে বেঁচে আছে যারা আপনাদের বর্বরতার কারণে ইরান ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং কোনও শক্তি তার (সাংস্কৃতিক ইরান) ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। আজ থেকে আমি সাংস্কৃতিক ইরানের বাসিন্দা।"

১২ মে একটি পৃথক বিবৃতিতে রাসলুফ জানিয়েছিলেন, তার আইনজীবীরা তাকে বলেছে যে তার কারাদণ্ড স্বল্প নোটিশে কার্যকর করা হবে। তাই তিনি ইরান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

সিএনএন মন্তব্যের জন্য ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। তার আইনজীবী বাবাক পাকনিয়া গত সপ্তাহে বলেছিলেন, ইরানের একটি আদালত রাসলুফকে আট বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের সাজা দিয়েছেন কারণ আদালত তার সিনেমা ও তথ্যচিত্রগুলোকে 'দেশের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ করার অভিপ্রায়ে যোগসাজশের উদাহরণ' হিসেবে চিহ্নিত করেছেন।

২০২২ সালে ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার মাশা আমিনির হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার পর ইরানি কর্তৃপক্ষ ভিন্নমতকে দমন করতে অভিযান ও ধরপাকড় চালায়। রাসলুফকে সে সময় ইরানের বেশ কয়েকজন নামি শিল্পীর মতো ভিন্নমত পোষণের দায়ে ইয়রানি কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত করে।

রাসলুফের সাম্প্রতিক সিনেমাগুলো ইরান সরকারের সমালোচনা করেছে। তিনি শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের একটি দলের অংশ ছিলেন যারা আবাদানে ২০২২ সালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হিংসাত্মক প্রতিক্রিয়ার প্রতি নিন্দা জানিয়েছিলেন। সেখানে একটি ভবন ধসের কারণে ৪০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

রাসলুফ ২০২০ সালে বার্লিনেল উৎসবে "দেয়ার ইজ নো ইভিল" এর জন্য সেরা চলচ্চিত্রের গোল্ডেন বিয়ার জিতেছিলেন এবং তার সিনেমা "এ ম্যান অফ ইন্টিগ্রিটি" ২০১৭ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে "সার্টেন রিগার্ড" সম্মানের জন্য স্বীকৃতি পেয়েছিল।

তার সর্বশেষ কাজ "দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ" আগামী সপ্তাহে কানে প্রথমবারের মতো প্রদর্শিত হবে। তবে তিনি উপস্থিত হতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।

রাসলুফফ উল্লেখ করেননি কীভাবে তিনি ইরান থেকে পালাতে পেরেছেন। শুধু বলেছেন, বন্ধু ও পরিচিতদের সহায়তায় তিনি গোপনে এটি করতে পেরেছেন।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর তথ্য অনুসারে, ২০২২ সালে ইরানের একটি আদালত রাসলুফকে এক বছরের কারাদণ্ড দেয় এবং "শাসনের বিরুদ্ধে অপপ্রচার" এর অভিযোগে তাকে দুই বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ করা থেকে নিষিদ্ধ করেছিল।

এইচআরডব্লিউ জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ এর আগে তাকে একাধিকবার গ্রেপ্তার করেছিল এবং তার কাজের জন্য তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল।
 

Related Topics

টপ নিউজ

চলচ্চিত্র নির্মাতা / ইরান / ইউরোপ / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করছে ইরান
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প
  • লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ: সুইজারল্যান্ডে আলোচনা বাতিলের পর মার্কিন কর্মকর্তার দাবি

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]