Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রাফাহ খালি করার আদেশ, কোন নিরাপদ আশ্রয়ে যাবেন জানেন না ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক

আল জাজিরা
11 May, 2024, 09:30 pm
Last modified: 11 May, 2024, 09:38 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

রাফাহ খালি করার আদেশ, কোন নিরাপদ আশ্রয়ে যাবেন জানেন না ফিলিস্তিনিরা

‘কোথায় যাচ্ছি জানিনা। কোথাও নিরাপদ নয়।’
আল জাজিরা
11 May, 2024, 09:30 pm
Last modified: 11 May, 2024, 09:38 pm
রাফাহ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি: হাতেম খালেদ/রয়টার্স

দক্ষিণ গাজার রাফাহয় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এটি পূর্ব রাফাহর বাসিন্দাদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে। ফলে এতদিন সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

জাতিসংঘের অনুমান অনুযায়ী, এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ রাফাহ ছেড়ে গিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এ সংখ্যা তিন লাখের মতো।

'তারা আমাদের তিনবার ডেকেছিল। প্রতিবেশীরা এসে বললেন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। পুরো এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওরা। আমাদের এখানে কী করা উচিত? সবাই মরা পর্যন্ত অপেক্ষা করব? তাই সবকিছু বিবেচনায় সরে পড়ার সিদ্ধান্ত নিয়েছে,' বলেন রাফার বাসিন্দা হানান আল-সাতারি।

দক্ষিণ গাজার আরেক বাসিন্দা ফাতেন লাফি বলেন, 'দখলদার বাহিনী আমাদের হুমকি দেওয়ার পর আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। তারা রেকর্ড করা ফোনকল আর ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে এ হুমকি দিয়েছে। কোথায় যাচ্ছি জানিনা। কোথাও নিরাপদ নয়।'

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাফায় তাদের অভিযান সীমিত পরিসরে হবে। তবে আল জাজিরা'র সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, ইসরায়েলের সামরিক অভিযান আরও বিস্তৃত হয়েছে।

তিনি জানান, বিমান হামলা ও তীব্র বোমাবর্ষণ রাফাহ শহরের কেন্দ্রস্থল এবং কেন্দ্রের দক্ষিণাংশে এখন ছড়িয়ে পড়েছে। আর তার কাছেই কুয়েতি হসপিটালে কয়েক হাজার ফিলিস্তিনি অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

রাফাহ খালি করার ইসরায়েলি এ আদেশের ফলে অনেক ফিলিস্তিনি এখন জানেন না তারা কোথায় যাবেন। কারণ ইসরায়েলি সেনাবাহিনীর নির্ধারণ করে দেওয়া তথাকথিত 'সেফজোন'গুলোতেও হামলা চালানোর একাধিক নজির রয়েছে।

অনেকে রাফাহ ছেড়ে পালিয়ে গেলেও অনেক মানুষ তীব্র বোমাবর্ষণের কারণে শহর ছাড়তে পারছেন না। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হন। নিহতের সংখ্যা আগে ১,২০০ উল্লেখ করা হলেও এখন তা সংশোধন করা হয়েছে। হামলার পাশাপাশি হামাস কয়েক ডজন ইসরায়েলিকে জিম্মি করে, যাদের অনেকে এখনো সশস্ত্র গোষ্ঠীটির হাতে বন্দি।

ওই হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল পালটা অভিযান অব্যাহত রেখেছে। দেশটির হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৭১ জন নিহত ও ৭৮ হাজার ৬৪১ জন আহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

রাফাহ / ইসরায়েল-ফিলিস্তিন / ইসরায়েল / গাজা যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]