Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
যুক্তরাষ্ট্র অস্ত্র চালান বন্ধ করলে ইসরায়েল 'একাই পারবে': নেতানিয়াহু

আন্তর্জাতিক

বিবিসি
10 May, 2024, 11:55 am
Last modified: 10 May, 2024, 12:28 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

যুক্তরাষ্ট্র অস্ত্র চালান বন্ধ করলে ইসরায়েল 'একাই পারবে': নেতানিয়াহু

ইসরায়েলে ইতোমধ্যেই বোমার একটি চালান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাফাহতে হামলা না চালাতে বাইডেনের হুঁশিয়ারির জবাবে এ কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
বিবিসি
10 May, 2024, 11:55 am
Last modified: 10 May, 2024, 12:28 pm
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

গাজার দক্ষিণের শহর রাফাহতে ইসরায়েল বড় অভিযান চালালে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দেয়া স্থগিত করবে—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ 'একাই পারবে'।

তিনি বলেন, "যদি প্রয়োজন হয়...আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়েই লড়াই করব।"

ইতোমধ্যেই রাফাহতে বড় ধরনের স্থল অভিযান চালানোর আশঙ্কা থেকেই ইসরায়েলে ১ কোটি ৮০ লাখ ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ও ১৭ লাখ ৫০০ পাউন্ড ওজনের বোমার চালান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বাইডেনের হুঁশিয়ারি নাকচ করতে গিয়ে ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করে নেতানিয়াহু বলেন, "৭৬ বছর আগের সেই যুদ্ধে আমরা অনেকের বিরুদ্ধেই সংখ্যায় অল্প ছিলাম। আমাদের কাছে অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের চেতনা, বীরত্ব ও ঐক্য দিয়েই আমরা বিজয়ী হয়েছিলাম।"

নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি তার মিত্রদের বোঝা উচিত যে তাঁর দেশকে কাবু করা যাবে না। তারা শক্ত অবস্থানে থেকে লক্ষ্য অর্জন করবেন।

নেতানিয়াহুর এ মন্তব্যের আগেই জাতিসংঘ থেকে বলা হয়েছিল, ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই গত সোমবার থেকে ৮০ হাজারের বেশি ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়ে গেছে। ইসরায়েলি ট্যাংক রাফাহর চারপাশে অবস্থান নিয়েছে।

ইসরায়েলি বাহিনী মিশরের সাথে গাজার সংযোগ স্থল রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে সেটি বন্ধ করে দিয়েছে। রাফাহ ক্রসিং বন্ধ করে দেওয়ার পর ইসরায়েল কেরেম শালম ক্রসিং খুলে দিলেও সেটি দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানোর কাজ বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে স্বীকার করেছেন, মার্কিন অস্ত্রগুলো গাজায় বেসামরিক লোকদের হত্যা করার জন্য ব্যবহার করেছে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী বলেছে, তারা রাফাহতে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে সেখানে পূর্ণমাত্রায় আক্রমণ চালানোর বিষয়টি এখনও বাতিল করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

এর আগে সোমবার গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হয়েছিল হামাস। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মিশর ও ইরান।

কিন্তু ইসরায়েল জানিয়েছিল, শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চালানোর মাঝেই দেশটির সামরিক বাহিনী রাফাহতে হামলা চালিয়েছে। এর আগে ফিলিস্তিনিদের রাফাহর কিছু অংশ খালি করতে সতর্ক করার পর বিমান হামলা চালায় ইসরায়েল।
 
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

নেতানিয়াহু / বাইডেন / রাফাহ / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ‘সতর্ক হও, নইলে একাই লড়তে হবে’: ইরানের সঙ্গে আবার যুদ্ধে না জড়াতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]