Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইমরানের স্ত্রী বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন মঞ্জুর

আন্তর্জাতিক

ডন, রয়টার্স
08 May, 2024, 03:45 pm
Last modified: 08 May, 2024, 07:25 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

ইমরানের স্ত্রী বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন মঞ্জুর

তার আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে বুশরা বিবিকে গৃহবন্দি করার পরিবর্তে কারাবাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ডন, রয়টার্স
08 May, 2024, 03:45 pm
Last modified: 08 May, 2024, 07:25 pm
আদালতে হাজিরার সময় বুশরা বিবি ও ইমরান খান। ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বানিগালার বাসভবন থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। বুধবার (৮মে) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এ রায় ঘোষণা করেন।

গত সপ্তাহে বুশরা বিবির পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

তার আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে বুশরা বিবিকে গৃহবন্দি করার পরিবর্তে কারাবাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তোশাখানা মামলা বা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার পর গত ৩১ জানুয়ারি সাবেক ফার্স্ট লেডিকে হেফাজতে নেওয়া হয়।

ইসলামাবাদ হাইকোর্ট গত ১ এপ্রিল তোশাখানা মামলায় তাদের সাজা স্থগিত করেছেন। তবে 'অ-ইসলামিক নিকাহ' মামলায় বুশরা বিবি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ইমরান খানও অন্য মামলায় কারাগারে রয়েছেন।

তোশাখানার রায়ের পর বুশরা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে আদিয়ালা কারাগারে যান, যেখানে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর সদস্যরা আগে থেকেই উপস্থিত ছিলেন। এরপরই তাকে দেশটির দুর্নীতি দমন কমিশন হেফাজতে নেয়।

এক বিজ্ঞপ্তিতে বানিগালার বাড়িকে সাব জেল ঘোষণা করা হয় এবং বুশরা বিবিকে সেখানে স্থানান্তরিত করা হয়।

তিনি এবং তার স্বামী বাসভবনটিকে সাব-জেল ঘোষণার আবেদন জমা দিতে অস্বীকৃতি জানানোয়, কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তার গ্রেপ্তারের প্রায় এক সপ্তাহ পরে, বুশরা বিবি তার বাসভবনকে সাব-জেল ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং ইসলামাবাদ হাইকোর্টের কাছে তার ১৪ বছরের সাজার মেয়াদ আদিয়ালা কারাগারে পূর্ণ করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

পরবর্তী শুনানিতে, আদিয়ালা কারা প্রশাসন তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার বিরোধিতা করে।

তাদের দাবি ছিল, অতিরিক্ত জনসমাগমে প্রাক্তন ফার্স্ট লেডির জন্য সুরক্ষার জন্য হুমকি হতে পারে।

গত মার্চে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব জানতে চান, বানিগালার বাসভবনকে সাব জেল ঘোষণা করার আগে ইমরানের অনুমতি নেওয়া হয়েছে কি না।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইমরান খান / বুশরা বিবি / আদিয়ালা কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]