Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
যেভাবে এআই নির্ভর হয়ে পড়ছে কম্পিউটার গেমের জগৎ

আন্তর্জাতিক

বিবিসি
04 May, 2024, 10:50 am
Last modified: 04 May, 2024, 10:52 am

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

যেভাবে এআই নির্ভর হয়ে পড়ছে কম্পিউটার গেমের জগৎ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় গেমিং কোম্পানিগুলো গেম তৈরির খরচ কমিয়ে আনতে পারবে। পাশাপাশি এটি ভিডিও ডিজাইনারদের মূল্যবান সময় রক্ষা করবে যেহেতু এআই এর ব্যবহারের ফলে অনেক কিছুই স্বয়ংক্রিয় হয়ে যাবে।
বিবিসি
04 May, 2024, 10:50 am
Last modified: 04 May, 2024, 10:52 am
গেম তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করছে প্রমিথিয়ান এআই কোম্পানি। ছবি: প্রমিথিয়ান ডেভেলপারস

অ্যান্ড্রু ম্যাক্সিমভ ১২ বছর ধরে কম্পিউটার গেমস ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এত বছরের অভিজ্ঞতা সত্ত্বেও বড় বাজেটের গেম তৈরিতে যে পরিমাণ অর্থ খরচ করা হয় তা তাকে বিস্মিত করে।

ম্যাক্সিমভ বলেন, "আমি প্লেস্টেশনের জন্য কাজ করতাম এবং শেষ যে গেমটিতে আমি কাজ করেছি সেটি বানাতেই আমাদের ২২০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। তারপর সেটি প্রচার করতেই দ্বিগুণ অর্থ খরচ হয়েছে। এভাবে প্রায় প্রতিটি গেমের জন্য অর্ধ বিলিয়ন ডলারের বেশি খরচ করতে হচ্ছে যা কোম্পানিগুলোর জন্য খুব একটা লাভজনক নয়।"

তিনি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় গেমিং কোম্পানিগুলো গেম তৈরির খরচ কমিয়ে আনতে পারবে। পাশাপাশি এটি ভিডিও ডিজাইনারদের মূল্যবান সময় রক্ষা করবে যেহেতু এআই এর ব্যবহারের ফলে অনেক কিছুই স্বয়ংক্রিয় হয়ে যাবে।

বর্তমানে তিনি প্রোমিথিয়ান এআই নামে একটি কোম্পানির সিইওর দায়িত্বে আছেন। কোম্পানিটি গেম ডেভেলপারদের নিজস্ব ভার্চুয়াল জগৎ তৈরি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে। ম্যাক্সিমভ আশা করেন, গেমগুলো বর্তমানে যেভাবে তৈরি করা হয় তা তিনি বদলাতে পারবেন।

ক্যালিফোর্নিয়ার সফটওয়্যার কোম্পানি ইনওয়ার্ল্ড কম্পিউটার গেমের বিভিন্ন উপাদান তৈরি করতে এআই ব্যবহার করছে।

এআই এর সহযোগিতায় কোম্পানিটি একটি উন্নত ইঞ্জিন তৈরি করেছে যেটি গেমের জগতকে বাস্তবের মতো ফুটিয়ে তোলার পাশাপাশি চরিত্রগুলোর মধ্যে গভীরতা যোগ করে। বর্তমানে তারা এক্সবক্স এর সাথে একটি যৌথ প্রকল্পের অংশ হিসেবে একটি বর্ণনামূলক গ্রাফ তৈরির চেষ্টা করছে যেটি এআই ব্যবহার করে গেম এর জন্য গল্প বানাবে।

কোম্পানিটির সিইও কিলান গিবস এআই সম্পর্কে আশাবাদী। তিনি বিবিসিকে বলেছেন, এআই গেম ডেভেলপারদের আগের থেকে আরো 'বড় স্বপ্ন দেখতে' সাহায্য করবে।

এআই গেম নির্মাতাদের আরো সৃজনশীল হতে সাহায্য করছে। ছবি: সংগৃহীত

ল্যাটিচুড.আইও এর সিইও নিক ওয়াল্টন বিশ্বাস করেন, এআই ব্যক্তিকেন্দ্রিক গেমিং অভিজ্ঞতাকে আরো উন্নত করতে পারবে। তার প্রতিষ্ঠান এআই ডানজন নামে একটি গেম নির্মাণ করেছে যেটি গেমারদের বিভিন্ন জগৎ বাছাই করে নিজেদের মতো করে গল্প বানানোর সুযোগ দেয়।

নিক ২০১৯ সালে গেমটি উদ্বোধন করার পর থেকে এটির সাফল্য দেখে বিস্মিত হয়েছেন। উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই ১ লাখের বেশি গেমার এটি খেলা শুরু করেছিল। গেমটির সাফল্যের জন্য প্রত্যেকবার ভিন্ন গল্প বাছাই করতে পারাকেই তিনি কৃতিত্ব দিয়েছেন যেটি আএই এর জন্যই সম্ভব হয়েছে।

গেমিং জগতে এআই এর ওপর ক্রমবর্ধমান নির্ভরতা মানুষের ভূমিকাকে প্রভাবিত করতে পারে। কম্পিউটার গেমিং জগতের বড় কোম্পানি ইলেকট্রনিক আর্টস (ইএ) এর সিইও অ্যান্ড্রু উইলসন সম্প্রতি একটি সম্মেলনে জানিয়েছেন, ৬০ শতাংশের বেশি গেম বানানোর প্রক্রিয়াকে এআই প্রভাবিত করতে পারে। কোম্পানিটি সম্প্রতি ৫ শতাংশ (৬৭০টি চাকরি) কর্মী ছাঁটাই করেছে।

অ্যান্ড্রু ম্যাক্সিমভ মনে করেন এআই কখনোই মানুষের বিকল্প হতে পারে না। বরং এটি মানুষকে আরো বেশি সৃজনশীল হতে সাহায্য করছে।

কিলান গিবস মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গেম নির্মাতা ও ডেভেলপারদের আরো নিখুঁত চরিত্র ও গল্প নির্মাণ এবং লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

গেমিং / এআই / প্লেস্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • চিপের খরচ বাড়ছে, দাম বাড়বে আইফোনসহ অ্যাপল পণ্যের
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]