Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গাজা পুনর্গঠনে ৮০ বছর লাগতে পারে: জাতিসংঘ

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
03 May, 2024, 11:00 pm
Last modified: 03 May, 2024, 11:04 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

গাজা পুনর্গঠনে ৮০ বছর লাগতে পারে: জাতিসংঘ

আবদুল্লাহ আল-দারদারি বলেন,যদি আজও যুদ্ধ শেষ হয় এবং ২০২১ সালের সর্বশেষ সংকটের চেয়েও পাঁচগুণ দ্রুত নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়, তাহলেও পুনর্নির্মাণের কাজ শেষ হতে ২০৪০ সাল পর্যন্ত লেগে যেতে পারে।
ডয়চে ভেলে
03 May, 2024, 11:00 pm
Last modified: 03 May, 2024, 11:04 pm
দক্ষিণ গাজা স্ট্রিপের খান ইউনিসের একটি বিধ্বস্ত এলাকার দৃশ্য। ছবি: এএফপি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে কয়েক দশক লেগে যেতে পারে।

ইউএনডিপির আরব দেশগুলোর আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ আল-দারদারি জর্ডানে এক ব্রিফিংয়ে বলেন, 'ধ্বংসযজ্ঞের মাত্রা বিশাল ও নজিরবিহীন।'

তিনি বলেন, 'এটি এমন একটি মানবসৃষ্ট বিপর্যয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব সম্প্রদায় যা মোকাবিলা করেনি।'

আবদুল্লাহ আল-দারদারি বলেন,যদি আজও যুদ্ধ শেষ হয় এবং ২০২১ সালের সর্বশেষ সংকটের চেয়েও পাঁচগুণ দ্রুত নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়, তাহলেও পুনর্নির্মাণের কাজ শেষ হতে ২০৪০ সাল পর্যন্ত লেগে যেতে পারে।

তবে, পুনর্গঠনের গতি আগের কয়েকবারের গাজা সংঘাতের প্রবণতা অনুযায়ী ধরে ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে, 'পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া সমস্ত আবাসন পুনর্গঠন করতে প্রায় ৮০ বছর লাগবে।'

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় কমপক্ষে ৩ লাখ ৭০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭৯ হাজার ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

আল দারদারি বলেন, ২০১৪ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ৫১ দিনের সংঘাতের পর, গাজায় ২৪ লাখ টন ধ্বংসাবশেষ হয়েছিল। বর্তমান সংঘাতে এরই মধ্যে ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ হয়েছে।

তিনি আরও বলেন, গাজার সামগ্রিক পুনর্গঠনের জন্য আনুমানিক ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মতো লাগতে পারে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হয়। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

গাজা / যুদ্ধ / ইসরায়েল / ইউএনডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]