Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
গরমে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, দীর্ঘ লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
30 April, 2024, 01:40 pm
Last modified: 30 April, 2024, 01:39 pm

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী

গরমে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, দীর্ঘ লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

তাওছিয়া তাজমিম
30 April, 2024, 01:40 pm
Last modified: 30 April, 2024, 01:39 pm

তীব্র গরমে চোখে-মুখে পানি দিচ্ছেন এক পথচারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: রাজীব ধর

গরমে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। কিন্তু চলমান তাপপ্রবাহ আর দীর্ঘ লোডশেডিং মিলে হাসপাতালগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। এর ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।।

সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ডিউটিতে থাকা অবস্থায় রোগীদের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। কারণ লোডশেডিং বাড়ার ফলে এয়ার কন্ডিশনার (এসি) ও বৈদ্যুতিক পাখার মতো কুলিং সিস্টেমগুলো দীর্ঘ সময় ধরে বন্ধ থাকছে।

অধিকাংশ হাসপাতালে জেনারেটর দিয়ে অপারেশন থিয়েটারের কাজ চললেও অন্যান্য কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বিদ্যুতের অভাবে। এছাড়া দীর্ঘক্ষণ লোডশেডিংয়ের কারণে আইপিএস (ইনস্ট্যান্ট) চার্জ হচ্ছে না অধিকাংশ হাসপাতালে। 

চলমান তাপপ্রবাহের মধ্যে বমি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নেয়। ৫০ শয্যার হাসপাতালটিতে নির্ধারিত শয্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকে। 

চলমান তাপদাহ ও লোডশেডিংয়ের কারণে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সে কারণে হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য ২৮ এপ্রিল আলাদা লাইনের সংযোগ চেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে চিঠি দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা। 

ওই চিঠিতে বলা হয়েছে, লোডশেডিংয়ের কারণে অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি ও প্রশাসনিক কোনো কাজ সুষ্ঠুভাবে করা যাচ্ছে না। বর্তমানে তীব্র তাপদাহের কারণে সেবা গ্রহণের জন্য আগত রোগীদের কষ্ট আরও প্রকট আকার ধারণ করেছে। ল্যাবরেটরির মেশিনগুলো লোডশেডিংয়ের কারণে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুসারে, সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ১০০ মেগাওয়াট। এই সময়ে বিদ্যুতের উৎপাদন হয়েছে ১২ হাজার ৭৫৩ মেগাওয়াট এবং লোডশেডিং হয়েছে ৩ হাজার ১৯৬মেগাওয়াট।

চুয়াডাঙ্গায় টানা ২০ দিন ধরে অব্যহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। 

সোমবার (২৯ এপ্রিল) বেলা ৩টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রী সেলসিয়াস, যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ। 

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। পাশাপাশি বেড়েছে লোডশেডিংও।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার ভর্তি ছিল ৮০ জন রোগী। হাসপাতালের মেঝে, বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। এছাড়া হাসপাতালের আউটডোরে প্রতিদিন প্রায় ৬০০ রোগী সেবা নেয়। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমীন আখতার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ (সোমবার) আমাদের হাসপাতালে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল। সে কারণে আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা আমরা করতে পারিনি। 

'গরম যত বাড়ছে, লোডশেডিংও ততই বাড়ছে। গত তিন-চার দিন থেকে লোডশেডিং ভয়াবহ হয়েছে। রোগীর পাশাপাশি গরমে কষ্ট পাচ্ছেন চিকিৎসকেরাও। কোনো কোনো রাতে সারা রাত বিদ্যুৎ থাকছে না। গরমে বেডের অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকেরাও অসুস্থ হয়ে যাচ্ছেন।' 

জেনারেটর দিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটরের কার্যক্রম চালু রাখা হয়েছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গরমে হাসপাতালটিতে জ্বর, কাশি, ডায়রিয়া ও হিট স্ট্রোকের রোগীর চাপ বেড়েছে। কিন্তু হাসপাতালে দীর্ঘক্ষণ লোডশেডিং থাকায় আইপিএস চার্জ হচ্ছে না। ফলে আউটডোর ও ইনডোরে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। 

৫০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে ৮০ জন ভর্তি ও ১ হাজার ১০০ জন রোগী আউটডোরে সেবা নেয়। 

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা টিবিএসকে বলেন, 'লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে আছে রোগী ও চিকিৎসকেরা। মাঝে মাঝে আউটডোরে অন্ধকারে চার্জার লাইট দিয়ে রোগী দেখতে হচ্ছে চিকিৎসকদের। একে তো উপচে পড়া রোগীর ভিড়, তারপর আলো ও ফ্যান নেই; রোগী দেখতে সময় লাগছে। রোগীরাও রেগে যাচ্ছে, তাদের সামলানো কঠিন হয়ে পড়ছে। 

'পরশু (শনিবার) রাতে আমাদের হাসপাতালে সারা রাত বিদ্যুৎ ছিলে না। বিদ্যুৎ অফিসে ফোন করেও কোনো সমাধান পাচ্ছি না। আমাদের চিকিৎসকদের সুস্থতা নিয়ে এখন আমি বেশি চিন্তিত।'

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বলেন, 'আমাদের ৫০০ বেডের হাসপাতালে রোগী ভর্তি থাকে প্রায় ৯০০ জন। তবে লোডশেডিংয়ে কিছু সমস্যা হচ্ছে। খুব জরুরি অপারেশন থিয়েটারে জেনারেটর সাপোর্ট দেওয়া যাচ্ছে; কিন্তু হাসপাতালের সব অপারেশন থিয়েটারে জেনারেটর সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না।'

এদিকে তীব্র গরমের কারণে আইসিইউর এসি নষ্ট ও অপারেশন থিয়েটারে অক্সিজেন সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় দুই দিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) অপারেশন বন্ধ ছিল। তবে সোমবার সবকিছু ঠিক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবার অপারেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন টিবিএসের সাভার প্রতিনিধি নোমান মাহমুদ ও টিবিএসের উত্তরবঙ্গ ব্যুরোপ্রধান খোরশেদ আলম]

Related Topics

টপ নিউজ

গরম / হাসপাতাল / তাপপ্রবাহ / লোডশেডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]