লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কে?
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। প্রায় ৯ বছর পর ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন এই জার্মান মাস্টারমাইন্ড। কিন্তু তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে বিপাকে পরেছে লিভারপুল কর্তৃপক্ষ। এরই মধ্যে ক্লাবটির সম্ভাব্য কোচ হিসেবে ৩ জনের নাম শোনা যাচ্ছে। সেখানে বেশ এগিয়ে আছেন ডাচ কোচ আর্নে স্লট।
