Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সাত দেশ মোট ব্যবহৃত বিদ্যুতের ১০০% নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করছে

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
18 April, 2024, 02:35 pm
Last modified: 21 April, 2024, 02:37 pm

Related News

  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

সাত দেশ মোট ব্যবহৃত বিদ্যুতের ১০০% নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করছে

টিবিএস রিপোর্ট
18 April, 2024, 02:35 pm
Last modified: 21 April, 2024, 02:37 pm
প্রতীকী ছবি: রয়টার্স

সাতটি দেশ এখন তাদের মোট বিদ্যুতের প্রায় শতভাগ নবায়নযোগ্য শক্তির উৎস থেকে উৎপাদন করে বলে উঠে এসেছে এক নতুন হিসাবে।

ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, আলবেনিয়া, ভুটান, নেপাল, প্যারাগুয়ে, আইসল্যান্ড, ইথিওপিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র তাদের ব্যবহৃত ৯৯.৭ শতাংশ বিদ্যুৎই ভূ-তাপীয়, জল, সৌর অথবা বায়ুশক্তি থেকে উৎপাদন করেছে। 

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) ও ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) তথ্যানুসারে, ২০২১ ও ২০২২ সালে আরও ৪০টি দেশ তাদের ব্যবহৃত বিদ্যুতের অন্তত ৫০ শতাংশ নবায়নযোগ্য শক্তির প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করেছে। এর মধ্যে ইউরোপের দেশ আচ্ছে ১১টি।

এ তথ্য প্রকাশ করা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক জ্যাকবসন বলেন, 'আমাদের কোনো অলৌকিক প্রযুক্তির দরকার নেই। শুধু প্রয়োজন বাতাস, সৌরশক্তি, ভূতাপীয় শক্তি, ছোট ও বৃহৎ জলবিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে [কার্বন] নিঃসরণ বন্ধ করা।'

অধ্যাপক জ্যাকবসন আরও বলেন, নবায়ন শক্তি থেকে স্বল্পমেয়াদে শতভাগ বিদ্যুৎ উৎপাদন যে টেকসই, জার্মানির মতো দেশগুলো তা দেখিয়ে দিয়েছে।

জানুয়ারিতে প্রকাশিত আইইএর হিসাব অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাজ্য তাদের মোট বিদ্যুতের ৪১.৫ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করেছে।

স্কটল্যান্ডে নবায়নযোগ্য শক্তির প্রযুক্তি থেকে ২০২২ সালে দেশটির মোট ব্যবহৃত বিদ্যুতের ১১৩ শতাংশ বিদ্যুতের সমান বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

স্কটিশ রিনিউয়েবলসের প্রধান নির্বাহী ক্লেয়ার ম্যাক বলেন, 'নিট-শূন্য [নিঃসরণের] পথে এই রেকর্ডভাঙা হিসাব একটি বড় মাইলফলক। এটি আমাদের বিশ্বমানের নবায়নযোগ্য শক্তির উৎসের বিপুল সম্ভাবনা চোখে আঙুল দিয়েছে।'

গবেষকরা পূর্বাভাস দিয়েছেন, আগামীর দশকগুলোতে সৌরশক্তি বৈশ্বিক বিদ্যুৎ সরবরাহের প্রধান উৎস হয়ে উঠবে।

গত কয়েক বছরে সৌরবিদ্যুতের দক্ষতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌরবিদ্যুতের বাণিজ্যিক খরচও কমে গেছে। 

ইউনিভার্সিটি অভ এক্সিটার ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা গত বছর দাবি করেছেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বে জ্বালানির প্রধান উৎস হয়ে উঠবে সৌরশক্তি।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ উৎপাদন / নবায়নযোগ্য জ্বালানি / সৌরবিদ্যুৎ / বায়ুবিদ্যুৎ / জলবিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • সামাজিক সুরক্ষা, ব্লু-ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ তহবিল ও বরাদ্দের ঘোষণা
  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]