প্রিয় স্মৃতি বেচে মাসে আয় লাখ টাকা
প্রিয়জনের সঙ্গে সুন্দর কোনো জায়গায় দাঁড়িয়ে সময় কাটাচ্ছেন? ওই মুহূর্তটা যদি বক্সে আটকে ফেলা যায় তাহলে কেমন হয়? অবাক হচ্ছেন? এমনটাই করে দেখিয়েছেন তিন শিক্ষার্থী জাকিয়া পারভীন, রাজেশ ধর আর দীপ্ত দে। ২০২২ সালের মাঝামাঝি কাস্টোমাইজড ল্যাম্পের মাধ্যেমে যাত্রা শুরু হয় তাদের প্রতিষ্ঠান মিনিপুটের।
