Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এক মিনিট খেলেই মাঠ ছাড়ল তুরস্কের ক্লাব, প্রতিপক্ষ চ্যাম্পিয়ন

খেলা

টিবিএস রিপোর্ট
08 April, 2024, 04:00 pm
Last modified: 08 April, 2024, 06:17 pm

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • মার্কিন অভিবাসন এজেন্টের গুলিতে নারীর মৃত্যুকে কেন্দ্র করে মিনিয়াপোলিসে উত্তেজনা তুঙ্গে
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের

এক মিনিট খেলেই মাঠ ছাড়ল তুরস্কের ক্লাব, প্রতিপক্ষ চ্যাম্পিয়ন

আদতে এক মিনিট খেলা যা হয়েছে সেটিও এক প্রকার প্রতিবাদস্বরূপ। ফাইনালে গ্যালাতাসারের প্রতিপক্ষ ছিল ফেনেরবাচে, বল মাঠে গড়ানোর পর এক মিনিট খেলে উঠে যায় তারা!
টিবিএস রিপোর্ট
08 April, 2024, 04:00 pm
Last modified: 08 April, 2024, 06:17 pm

তুরস্কের ঘরোয়া ফুটবলে চলছে একের পর নাটক। লীগ ফুটবলের পর এবার কাপ টুর্নামেন্টেও আরেক নাটকের স্বাক্ষী হলো দেশটির ঘরোয়া ফুটবল। তুরস্কের সুপার কাপের ফাইনালে মাত্র এক মিনিট খেলা হয়েছে, আর তাতে চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারে। 

আদতে এক মিনিট খেলা যা হয়েছে সেটিও এক প্রকার প্রতিবাদস্বরূপ। ফাইনালে গ্যালাতাসারের প্রতিপক্ষ ছিল ফেনেরবাচে, বল মাঠে গড়ানোর পর এক মিনিট খেলে উঠে যায় তারা! 

তবে ফেনেরবাচের এই উঠে যাওয়ার পেছনে রয়েছে অন্য এক ঘটনা। ফাইনালে খেলতে নামার আগেই এই পরিকল্পনা ছিল ফেনারবাচের, এক মিনিট খেলেই তারা মাঠ ছেড়ে চলে যাবে।  ফাইনালে অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামায় ক্লাবটি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ। 

গত ২৯ ডিসেম্বর তুর্কি সুপার কাপের ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরবে। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনেরবাচের অনুরোধ করেছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। 

কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। কিন্তু তুরস্কের ফেডারেশন ফেনেরবাচের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারেকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ফেনেরবাচে সভাপতি আলি কচ, 'সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। এসব বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং নতুন ক্রীড়া নীতিমালা গঠন করা জরুরি।'

Related Topics

টপ নিউজ

তুরস্কের ঘরোয়া ফুটবল / ফেনেরবাচে / গ্যালাতাসারে / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • মার্কিন অভিবাসন এজেন্টের গুলিতে নারীর মৃত্যুকে কেন্দ্র করে মিনিয়াপোলিসে উত্তেজনা তুঙ্গে
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]